1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
নিউইয়র্কের স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত এআই ব্যবহারে এক বছরের নিষেধাজ্ঞা জর্ডান, বাহরাইন ও কুয়েতে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার র‌্যাব বিলুপ্ত করে নতুন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের বিল সংসদে উত্থাপন বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী ও এক পথচারী তাজমহলের নেপথ্যে: মমতাজ মহলের জীবন ও প্রসবকালীন জটিলতার করুণ ইতিহাস বাফুফের লিগ সম্প্রসারণের সিদ্ধান্তে নতুন প্রাণের সঞ্চার, সুযোগ পেলেন প্রায় ১০০ ফুটবলার চট্টগ্রামে ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকির ঘটনায় জিডি ফেনীতে বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে ঝরল তিন প্রাণ কাতারের এলএনজি সরবরাহে অনিশ্চয়তা: চড়া দামের স্পট মার্কেটে ঝুঁকছে বাংলাদেশ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পরিকল্পনা সরকারের: প্রধানমন্ত্রী

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী ও এক পথচারী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

শুক্রবার সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বড় ব্রিজের পূর্বপাশে হরিপুর এলাকায় এক সড়ক দুর্ঘটনা ঘটেছে। ঢাকা থেকে জয়পুরহাট যাওয়ার পথে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধানক্ষেতে পড়ে যায়। জানা গেছে, গাড়িটি যাওয়ার সময় ফিরোজা বেগম (৬০) নামের এক বৃদ্ধা রাস্তা পার হচ্ছিলেন। তাকে বাঁচাতে গিয়েই চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এই দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারী, তার স্ত্রী এবং গাড়ির চালক আহত হয়েছেন। প্রতিমন্ত্রী জানান, তিনি হাঁটু ও দুই পায়ে আঘাত পেয়েছেন এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে তিনি জয়পুরহাটে নিজ বাড়িতে অবস্থান করছেন। দুর্ঘটনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছি। গাড়িটি রাস্তা থেকে ছিটকে ফসলের মাঠে গিয়ে আটকে যায়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান জানিয়েছেন, পথচারী বৃদ্ধাকে বাঁচাতে গিয়েই মূলত গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। দুর্ঘটনায় আহত বৃদ্ধা ফিরোজা বেগমকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun