1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নয়াদিল্লিতে আজ শুরু ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: বিশ্বনেতাদের মিলনমেলা ডেঙ্গু প্রতিরোধে গাজীপুরে পরিচ্ছন্নতা অভিযান দিল্লিতে ব্রিকস সম্মেলন ২০২৬: এক ফ্রেমে হাস্যোজ্জ্বল মোদি, পুতিন ও শি জিনপিং পটুয়াখালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেপ্তার রাজধানীর পৃথক স্থানে তিনজনের মৃত্যু: তদন্তে নেমেছে পুলিশ এলএনজি আমদানির উৎস বহুমুখীকরণে জোর দিচ্ছে সরকার, চুক্তির অধিকাংশ কার্গো নিয়ে অনিশ্চয়তা আওয়ামী লীগের মিছিলের পেছনে জামায়াতের ইন্ধন রয়েছে: রাশেদ খাঁন ড্রোন হামলার আশঙ্কায় মিয়ানমারের মান্দালয় বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত এক ভিসায় ছয় দেশ ভ্রমণের সুযোগ: জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা চালুর পথে ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের ডাক প্রধানমন্ত্রীর

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী, ব্যারেলপ্রতি ছাড়াল ১০৮ ডলার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

মধ্যপ্রাচ্যের প্রধান সামুদ্রিক নৌপথগুলোতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা হরমুজ প্রণালির পাশাপাশি লোহিত সাগরের বাব আল মান্দেব প্রণালি আটকে দেওয়ার হুমকি দেওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা দীর্ঘমেয়াদে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই অস্থিরতার প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখন আকাশচুম্বী।

সর্বশেষ তথ্য অনুযায়ী, লন্ডনের ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৫ সেন্ট বা প্রায় ১ শতাংশ বেড়ে ১০৮ দশমিক ৬৮ ডলারে লেনদেন হচ্ছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ৯৫ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ৪৫ ডলারে দাঁড়িয়েছে। এর আগে বৃহস্পতিবারের লেনদেনে উভয় বেঞ্চমার্কেই তেলের দাম ৬ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছিল।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ পরিবহন রুটগুলোতে চলমান উত্তেজনার কারণে তেল সরবরাহ নিয়ে গভীর শঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতির জেরে গত মে মাসের মাঝামাঝি সময়ের পর এই প্রথম সপ্তাহের শেষে উভয় বেঞ্চমার্কে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে অবস্থান করতে যাচ্ছে, যা বিশ্ব অর্থনীতির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun