1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
একটি বিদ্যালয়, এক স্বপ্নদ্রষ্টার স্মৃতি—শ্রীপুরে শিক্ষানুরাগী শিরিনকে স্মরণ গাজীপুরে সেপটিক ট্যাংকের ওপর কক্ষ, বিস্ফোরণে প্রাণ গেল ভাড়াটিয়ার দামুড়হুদায় অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান, ৪৬ বোতল এসকাফসহ যুবক আটক ‎‎‎ধামরাইয়ে পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার সাভারে মেডিকেল অফিসারের বিরুদ্ধে মানববন্ধন‎‎ ‎ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার ধামরাইয়ে সমাবেশ ও র‍্যালি‎ সাত দিনের মধ্যে পোশাকশিল্পের মজুরি বোর্ডের গেজেট: শ্রমমন্ত্রী পিংক সাইকেল চালিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কিশোরীদের উৎসাহ দিলেন গাজীপুরের ডিসি গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

কলকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটছে: ব্যবসায়ীদের আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

শিল্পকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের বিদ্যমান সংকট নিরসনে ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ সভার পর গণমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেন ব্যবসায়ীদের প্রতিনিধিরা।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমইএ) ভাইস প্রেসিডেন্ট মো. আবুল কালাম জানান, প্রধানমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে আশা করা যাচ্ছে যে, আগামীকাল থেকেই কারখানাগুলোতে বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ পরিস্থিতির উন্নতি ঘটবে, যা উৎপাদন স্বাভাবিক করতে সহায়তা করবে। একই বিষয়ে এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বলেন, প্রধানমন্ত্রী জানিয়েছেন সংকট সৃষ্টির আগের স্বাভাবিক অবস্থায় আগামীকাল রাত থেকেই ফিরতে পারবে শিল্পখাত। এটি আজকের বৈঠকের সবচেয়ে বড় ও স্বস্তিদায়ক প্রাপ্তি বলে তিনি মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun