1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
অবসরপ্রাপ্তদের অভিজ্ঞতা কাজে লাগাতে যাত্রা শুরু রিটায়ারএক্সপার্টের মতিঝিলের ঐতিহাসিক ‘বাংলার বাণী’ ভবন এখন কার দখলে? ঢাকা-৫ আসনের উন্নয়ন প্রকল্পে প্রধানমন্ত্রীকে জামায়াত এমপির ধন্যবাদ এপ্রিল-জুন প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধিতে ঊর্ধ্বগতি ৪.৬০ শতাংশ দেশের চার অভ্যন্তরীণ বিমানবন্দরে যাত্রী কমেছে আশঙ্কাজনক হারে শ্রমিকের অধিকার রক্ষা ও কর্মসংস্থানই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন তিন সিটির উন্নয়ন ও অবকাঠামো প্রকল্পে ৫ হাজার কোটি ইরান যুদ্ধে মার্কিন বাহিনীর ৮১টি যুদ্ধযান ক্ষতিগ্রস্ত ও ধ্বংস অস্ট্রেলিয়ায় চার বছরে ৬.৫ লাখ অস্থায়ী ভিসা বাতিলের ঘোষণা শৃঙ্খলাভঙ্গ: নিজের কঠোর শাস্তির আবেদন রোনালদোর পাঁচ পাতার চিঠিতে

অবসরপ্রাপ্তদের অভিজ্ঞতা কাজে লাগাতে যাত্রা শুরু রিটায়ারএক্সপার্টের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পেশাজীবনের শেষ মানেই কর্মদক্ষতার সমাপ্তি নয়। কর্মজীবন থেকে অবসর নিলেও কয়েক দশকের অভিজ্ঞতা, বাস্তব জ্ঞান ও দক্ষতা যে নতুন প্রজন্মের উদ্যোক্তা কিংবা প্রতিষ্ঠানের বড় সম্পদ হতে পারে, সেই ধারণাকে সামনে রেখে যাত্রা শুরু করেছে ‘রিটায়ারএক্সপার্ট’। এটি ফিফোটেক প্রফেশনাল সার্ভিসেস ইনকরপোরেটেডের একটি উদ্ভাবনী উদ্যোগ। যুক্তরাষ্ট্র থেকে কার্যক্রম শুরু করা এই প্ল্যাটফর্মটি অচিরেই বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে তাদের সেবা সম্প্রসারণের পরিকল্পনা করছে।

রিটায়ারএক্সপার্টের প্রতিষ্ঠাতা তৌহিদ হোসেন বলেন, আমাদের চারপাশে এমন অসংখ্য মানুষ আছেন, যারা ত্রিশ বা চল্লিশ বছর একটি নির্দিষ্ট খাতে কাজ করেছেন। অবসরের পর তাদের বিশাল অভিজ্ঞতার ভাণ্ডার সঠিকভাবে কাজে লাগানোর সুযোগ তৈরি হয় না। অথচ একই সময়ে কোনো তরুণ উদ্যোক্তা বা প্রতিষ্ঠান এমন সব চ্যালেঞ্জের মুখোমুখি হয়, যার সহজ সমাধান হয়তো ওই অভিজ্ঞ পেশাজীবীর কাছেই রয়েছে। রিটায়ারএক্সপার্টের লক্ষ্য এই দুই পক্ষকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা, যেখানে তারা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে পারবেন। তিনি স্পষ্ট করেন, রিটায়ারএক্সপার্ট অবসরপ্রাপ্তদের পুনরায় নিয়মিত চাকরির বাজারে ফেরানোর পরিবর্তে তাদের অভিজ্ঞতাকে প্রয়োজন অনুযায়ী কাজে লাগানোর সুযোগ তৈরি করতে চায়। রিটায়ারএক্সপার্টের প্রতিষ্ঠাতা তৌহিদ হোসেন বলেন, ‘আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন, যারা ৩০ বা ৪০ বছর একটি নির্দিষ্ট খাতে কাজ করেছেন।

প্ল্যাটফর্মটির দর্শন হলো—‘চাকরি থেকে অবসর হয়, অভিজ্ঞতা থেকে নয়’। একজন অভিজ্ঞ মানুষ তার পরামর্শ দিয়ে কোনো প্রতিষ্ঠানের বড় ধরনের ভুল এড়াতে সাহায্য করতে পারেন, উদ্যোক্তার সিদ্ধান্ত বদলে দিতে পারেন কিংবা তরুণ পেশাজীবীর দীর্ঘ বছরের শেখার পথ সহজ করে দিতে পারেন। এই লক্ষ্য নিয়ে রিটায়ারএক্সপার্ট এমন একটি পরিবেশ গড়ে তুলছে, যেখানে অবসরকে পেশাজীবীর দক্ষতা ও অবদানের শেষ অধ্যায় হিসেবে বিবেচনা করা হবে না। বরং দীর্ঘ কর্মজীবনে অর্জিত জ্ঞান নতুন ব্যবসা গড়ে তোলা, সমস্যা সমাধান এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ব্যবহৃত হবে। প্ল্যাটফর্মটির দর্শনকে সংক্ষেপে তুলে ধরা হয়েছে-‘অভিজ্ঞতার কখনো অবসর হয় না।’।

রিটায়ারএক্সপার্টে ব্যবসায়িক কৌশল, ব্যবস্থাপনা, প্রযুক্তি, অর্থ ও হিসাব, মানবসম্পদ এবং বিপণনের মতো বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা যুক্ত হতে পারবেন। আগ্রহী বিশেষজ্ঞরা ওয়েবসাইটের ‘জয়েন অ্যাজ এক্সপার্ট’ অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে যুক্ত হতে পারবেন। অন্যদিকে, ব্যক্তি, উদ্যোক্তা বা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ‘সার্চ এক্সপার্টস’ অপশনে গিয়ে নিজেদের প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ খুঁজে তাদের সেবা নিতে পারবেন।

এই প্ল্যাটফর্মটি বিশ্বব্যাপী বিভিন্ন শিল্পখাতের অভিজ্ঞ পেশাজীবীদের সঙ্গে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে যুক্ত করে একটি সুসংহত নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে। এর মাধ্যমে একদিকে অবসরপ্রাপ্ত পেশাজীবীরা মেন্টরশিপ ও পরামর্শ প্রদানের মাধ্যমে পেশাগতভাবে সক্রিয় থাকার সুযোগ পাবেন, অন্যদিকে নতুন প্রজন্ম ও প্রতিষ্ঠানগুলো সঠিক অভিজ্ঞতার ছোঁয়ায় সমৃদ্ধ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun