যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, প্রেসিডেন্টের ব্যবহারের জন্য সরকারি বিমান বহর ‘এয়ার ফোর্স ওয়ানের’ প্রয়োজনে কাতারের কাছে একটি বোয়িং বিমান ধার চাওয়া হয়েছিল। কিন্তু কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি বিমানটি ধার দেওয়ার বদলে যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে দিয়ে দেন। ট্রাম্প বলেন, ‘আমরা এটি ধার নিতে চেয়েছিলাম।
গত ১৪ অক্টোবর স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে আয়োজিত এক নির্বাচনী প্রচারসভায় বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এই তথ্য প্রকাশ্যে আনেন। তিনি জানান, মার্কিন বিমান বাহিনীর বহরে থাকা বিদ্যমান বিমানগুলো বেশ পুরোনো হয়ে যাওয়ার কারণেই তিনি এমন পদক্ষেপ নিয়েছিলেন। ট্রাম্প ঘটনাটি বর্ণনা করে বলেন, ‘তিনি বললেন, না, না, না, না, না, না।
কাতারের রাষ্ট্রপ্রধানের প্রশংসা করে ট্রাম্প বলেন, মার্কিন বিমান বহরের যে উড়োজাহাজগুলো রয়েছে, সেগুলোর বয়স ৩৫ বছর পার হয়ে গেছে। নতুন বিমান বহরে যুক্ত না হওয়া পর্যন্ত তিনি শেখ তামিম বিন হামাদ আল-থানির কাছে একটি বোয়িং ৭৪৭ বিমান কিছু দিনের জন্য ধার নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। কারণ আমাদের বিমানগুলোর বয়স ৩৫ বছর।’। তিনি আরও বলেন, ‘আমি কাতারের রাষ্ট্রপ্রধানকে ফোন করলাম—তিনি অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি, দারুণ মানুষ, তরুণ, সুদর্শন।
তবে ট্রাম্পের দাবি অনুযায়ী, কাতারের আমির বিষয়টি শোনার পর তা ধার দিতে অস্বীকৃতি জানান। তিনি ট্রাম্পকে নিজের বন্ধু আখ্যা দিয়ে বিমানটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উপহার হিসেবে গ্রহণ করার প্রস্তাব দেন। জনসভায় ট্রাম্প বলেন, কেউ যখন ভালোবেসে উড়োজাহাজ উপহার দেয়, তখন তা সানন্দে গ্রহণ করে ধন্যবাদ জানানোই স্বাভাবিক।
কাতারের পক্ষ থেকে পাওয়া উড়োজাহাজটি ইতোমধ্যে মার্কিন বিমান বাহিনী গ্রহণ করেছে এবং এর নাম দেওয়া হয়েছে ‘ভিসি-২৫বি’। প্রেসিডেন্ট বহরের জন্য নতুন দুটি বোয়িং ২০২৮ সালে যুক্ত হওয়ার কথা রয়েছে। আর সেই সময় পর্যন্ত কাতারের উপহার দেওয়া এই উড়োজাহাজটিই ব্যবহার করবে যুক্তরাষ্ট্র।