1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম

ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়া ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচটি বাংলাদেশের জন্য ছিল দুঃস্বপ্নতুল্য। আবুধাবিতে অনুষ্ঠিত এই ম্যাচে জিম্বাবুয়ের দেওয়া ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ৩৩.৪ ওভারে মাত্র ১৭২ রানে গুটিয়ে যায়। ফলে ৯৯ রানের বড় ব্যবধানে হার দিয়ে সিরিজ শুরু করতে হলো তাওহীদ হৃদয়ের নেতৃত্বাধীন দলটিকে। জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় হারের পর এবার ধীরগতির বোলিংয়ের কারণে জরিমানা গুনতে হচ্ছে দলটিকে। ম্যাচে আগে ব্যাট করে জিম্বাবুয়ে ২৭১ রান সংগ্রহ করে।

হারের গ্লানির পাশাপাশি বাড়তি দুঃসংবাদ হিসেবে এসেছে আইসিসির জরিমানা। নির্ধারিত সময়ে বোলিং কোটা পূর্ণ করতে না পারায় বাংলাদেশের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবারের ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বোলিং করায় এই শাস্তি দেওয়া হয়েছে।

আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ে ওভার সম্পন্ন করতে ব্যর্থ হলে প্রতিটি কম ওভারের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানার বিধান রয়েছে। ম্যাচ রেফারি ডেভিড গিলবার্টের আরোপ করা এই শাস্তির বিষয়ে ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয় নিজের অপরাধ স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun