1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

মিথ্যাচারে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা জামায়াতের: রিজভী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যাচারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর ফকিরাপুল কাঁচাবাজার এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত ডেঙ্গু সচেতনতা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

রিজভী আরও বলেন, বিশ্ব খাদ্যসূচকে ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশ বর্তমানে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবুও একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো অপচেষ্টা জনগণ কখনোই মেনে নেবে না বলে তিনি সতর্ক করেন।

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার বিষয়ে উঠা অভিযোগ প্রসঙ্গে রিজভী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, যারা এ ধরনের অভিযোগ করছেন, তাদের কাছে এই কথিত চুক্তির সুস্পষ্ট প্রমাণ ও নথিপত্র থাকলে তা জনসমক্ষে উপস্থাপন করতে হবে। তিনি দাবি করেন, এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা চলছে। এমন মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি নষ্ট করার হীন প্রচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun