1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
দামুড়হুদায় অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান, ৪৬ বোতল এসকাফসহ যুবক আটক ‎‎‎ধামরাইয়ে পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার সাভারে মেডিকেল অফিসারের বিরুদ্ধে মানববন্ধন‎‎ ‎ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার ধামরাইয়ে সমাবেশ ও র‍্যালি‎ সাত দিনের মধ্যে পোশাকশিল্পের মজুরি বোর্ডের গেজেট: শ্রমমন্ত্রী পিংক সাইকেল চালিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কিশোরীদের উৎসাহ দিলেন গাজীপুরের ডিসি গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট বিদেশে কর্মসংস্থানে আস্থার সংকট কাটাতে কাজ করছে আনসার-ভিডিপি দামুড়হুদায় নারী সংক্রান্ত বিরোধে একজনকে কুপিয়ে জখম, ঘটনাস্থলে এএসপি-ওসি

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার ধামরাইয়ে সমাবেশ ও র‍্যালি‎

কামরুল হাসান
  • প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার ধামরাইয়ে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) ঢাকা জেলা যুবদলের আয়োজনে ধামরাই পৌর শহরের রথখোলা থেকে আনন্দ র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যাত্রা বাড়ি গিয়ে শেষ হয়।‎‎ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা জেলা যুবদলের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। ‎‎

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সামছুল ইসলাম, ঢাকা জেলার যুবদলের সাধারণ সম্পাদক মো. আয়ুব আলী, ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ, খররুম চৌধুরী টুটুল, বৃহত্তর ঢাকা জেলার ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুক ধামরাই উপজেলা ছাত্রদলের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকারিয়াসহ উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির, যুবদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। ‎‎

এসময় ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন যারা ১৭ বছর আওয়ামী লীগের সাথে দালালী করেছে, দল তাদের কখনো মূল্যায়ন করবে না। ১৭ বছর যারা নির্যাতনের শিকার হয়েছে দল অবশ্যই তাদের মূল্যায়ন করবে বলে জানান তিনি।‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun