1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান, ৪৬ বোতল এসকাফসহ যুবক আটক ‎‎‎ধামরাইয়ে পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার সাভারে মেডিকেল অফিসারের বিরুদ্ধে মানববন্ধন‎‎ ‎ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার ধামরাইয়ে সমাবেশ ও র‍্যালি‎ সাত দিনের মধ্যে পোশাকশিল্পের মজুরি বোর্ডের গেজেট: শ্রমমন্ত্রী পিংক সাইকেল চালিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কিশোরীদের উৎসাহ দিলেন গাজীপুরের ডিসি গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট বিদেশে কর্মসংস্থানে আস্থার সংকট কাটাতে কাজ করছে আনসার-ভিডিপি দামুড়হুদায় নারী সংক্রান্ত বিরোধে একজনকে কুপিয়ে জখম, ঘটনাস্থলে এএসপি-ওসি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: স্পিন সামলানোর প্রস্তুতিতে বাংলাদেশ

‎‎‎ধামরাইয়ে পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার

কামরুল হাসান
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

ঢাকার ধামরাইয়ে পুকুর থেকে তাহমিনা আক্তার শিল্পী নামে দুই সন্তানের জননীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।‎‎‎ বৃহস্পতিবার সকালে উপজেলার সুয়াপুর ইউনিয়নের ঈশাননগর এলাকায় নিজ বাড়ির পাশের চেয়ারম্যান বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত তাহমিনা আক্তার শিল্পী ওই এলাকার আজিজুর রহমানের স্ত্রী।‎‎‎পরিবারের দাবি, ভোরে ফরজ গোসল করতে গিয়ে দুর্ঘটনাবশত তার মৃত্যু হয়েছে। স্থানীয়রাও জানিয়েছেন, পরিবারের কারও সঙ্গে তার কোনো বিরোধ ছিল না। ‎‎”মৃত্যুর সংবাদটি ধামরাই থানা পুলিশ স্থানীয় সূত্রে জানার পর দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং মরদেহটি উদ্ধার করে। ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) দেবাশীষ সানা এ বিষয়ে কথা বললে তিনি জানান, মৃত ব্যক্তির ঠিকানা জানতে সক্ষম হয়েছি এবং প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ চলমান‎‎এ বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক তদন্ত শহিদুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। কারন নিশ্চিতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হবে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun