1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে: নবীন আনসার কর্মকর্তাদের উদ্দেশে মহাপরিচালক জীবননগরের উথলীতে সন্ন্যাসী বাবার দরবার পরিচালনা কমিটির শপথ গ্রহণ কৃষিপণ্য রপ্তানিতে নতুন দুয়ার খুলবে গাজীপুরের গামা সেন্টার একটি বিদ্যালয়, এক স্বপ্নদ্রষ্টার স্মৃতি—শ্রীপুরে শিক্ষানুরাগী শিরিনকে স্মরণ গাজীপুরে সেপটিক ট্যাংকের ওপর কক্ষ, বিস্ফোরণে প্রাণ গেল ভাড়াটিয়ার দামুড়হুদায় অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান, ৪৬ বোতল এসকাফসহ যুবক আটক ‎‎‎ধামরাইয়ে পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার সাভারে মেডিকেল অফিসারের বিরুদ্ধে মানববন্ধন‎‎ ‎ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার ধামরাইয়ে সমাবেশ ও র‍্যালি‎

বগুড়ায় তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা’ শুরু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যত’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো বগুড়াতেও আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা-২০২৬’। 

মঙ্গলবার ঢাকার কেন্দ্রীয় অনুষ্ঠানের মাধ্যমে দেশব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।

কেন্দ্রীয় উদ্বোধনের পর বগুড়া জেলা প্রশাসনের সামনে স্থানীয়ভাবে মেলা শুরু হয়। জেলা প্রশাসন ও ভূমি মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। 

বগুড়ার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১ বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা এমপি। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  মো. তৌফিকুর রহমান।

আয়োজকরা জানান, আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন এই মেলা চলবে। ভূমি সেবা সহজীকরণ, সরকারের ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে উন্নত সেবা পৌঁছে দেওয়াই এই মেলার মূল উদ্দেশ্য।

এবারের মেলায় নাগরিকরা সরাসরি ভূমি পোর্টালে নিবন্ধন, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ এবং মৌজাম্যাপ সংগ্রহসহ আধুনিক ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন সেবা সম্পর্কে বিস্তারিত ধারণা পাচ্ছেন।

এছাড়াও জনসাধারণের সুবিধার্থে মেলা প্রাঙ্গণেই তাৎক্ষণিকভাবে ই-নামজারি আবেদন গ্রহণ, খতিয়ানের সার্টিফায়েড কপি বিতরণ এবং ভূমি উন্নয়ন কর পরিশোধের বিশেষ বুথ স্থাপন করা হয়েছে। 
মেলাটি সাধারণ মানুষের মাঝে ভূমি সংক্রান্ত সেবা পাওয়ার প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun