1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় জি-৭ সম্মেলনে পৌঁছেছেন জেলেনস্কি ইরাকের প্রধানমন্ত্রীকে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ ট্রাম্পের  ইরাকের প্রধানমন্ত্রীকে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ ট্রাম্পের  বরগুনায় অর্থনৈতিক শুমারিও জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার ভোলায় পিআইবির সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু  সামাজিক নিরাপত্তা কর্মসূচির ৪র্থ কিস্তির পে-রোল জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি হরমুজ প্রণালী শুক্রবার পুরোপুরি খুলে যাবে : ট্রাম্প জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে শিগগিরই : স্বাস্থ্যমন্ত্রী

সিলেট নগর সুরক্ষা বাঁধ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২ মে, ২০২৬


নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট নগর সুরক্ষা বাঁধ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

সিলেট নগর সুরক্ষা বাঁধ ও রিভার ড্রাইভ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি বাস্তবায়ন হলে নগর সুরক্ষার পাশাপাশি দীর্ঘ রিভার ড্রাইভ দৃশ্যমান হবে।

শনিবার (২ মে) সকাল পৌনে ১১টার দিকে নগরের সুরমা নদীর চাঁদনীঘাট সংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন ডা. জুবাইদা রহমান, সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও শ্রম, কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী প্রমুখ।

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, ‘এ প্রকল্প বাস্তবায়ন হলে নদী সুরক্ষা বাঁধের পাশাপাশি ইউরোপের শহরগুলোর আদলে দীর্ঘ রিভার ড্রাইভ তৈরি হবে। এর ফলে প্রকল্পটি বাস্তবায়িত হলে শুধু জলাবদ্ধতা সমস্যাই দূর হবে না। বরং নগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উন্নত যোগাযোগব্যবস্থা নিশ্চিত হবে। পাশাপাশি পর্যটনসহ বহুমুখী সম্ভাবনার সৃষ্টি হবে।

এর আগে সকাল ৮টা ২৫ মিনিটে গুলশানের বাসা থেকে রওনা দিয়ে সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা।

দিনব্যাপী সফরের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এরপর সিলেটের সুরমা নদী সংলগ্ন চাঁদনীঘাটে শহরের জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশন গৃহীত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
সেখান থেকে বেলা সোয়া ১১টার দিকে তিনি নগর ভবন প্রাঙ্গণে সিলেট সিটি করপোরেশন আয়োজিত সুধী সমাবেশে অংশ নেন তারেক রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun