1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম
সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান ন্যূনতম মজুরি বোর্ড গঠনের দাবিতে গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের আলোচনা সভা বাস কাউন্টারে টিকিট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হুথিদের মোকাবিলায় ইয়েমেনে চার কার্গো অস্ত্র পাঠালো পাকিস্তান শাহজালালে কর্মকর্তার সঙ্গে অসদাচরণ ও হুমকির দায়ে মামলা নেতানিয়াহুর ইউএই সফর নিয়ে কঠোর সতর্কবার্তা ইরানের মধ্যপ্রাচ্যে নতুন রণপ্রস্তুতি: ইরানের চারপাশে কি বড় সংঘাতের ইঙ্গিত? ট্রাম্পের বিজয়ের দাবি কেবল কল্পনা: ইরানের নিরাপত্তা প্রধান আজকের খেলার সূচি: ৩ অক্টোবর ২০২৬ ভিউ পাওয়ার আশায় খারাপ শিরোনাম হয়: শেহনাজের মন্তব্য

রাজশাহীতে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ২২ মে, ২০২৬

নগরীর রাজপাড়া থানা এলাকা থেকে দীর্ঘদিনের পলাতক ও মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি ইসমাইল হোসেনকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর রাজপাড়া থানাধীন হড়গ্রাম বাজার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ইসমাইল হোসেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পবদেবপুর (সুলতানগঞ্জ) গ্রামের মৃত মোক্তার হোসেনের ছেলে। 

শুক্রবার সকালে র‌্যাব-৫ এর মিডিয়া সেল থেকে থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, র‌্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দীর্ঘদিনের পরোয়ানাভুক্ত আসামি হড়গ্রাম বাজার এলাকায় অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে র‌্যাবের ওই দলটি ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব আরও জানায়, আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গ্রেপ্তার এড়ানোর উদ্দেশে ছদ্মবেশ ধারণ করে রাজশাহী মহানগরের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে আসছিল।

আইনি প্রক্রিয়া শেষে তাকে নগরীর রাজপাড়া থানায়  হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun