1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
বিআইডব্লিউটিএ এর আব্দুর রহিমের বিরুদ্ধে সরকারী অর্থ আত্মসাৎ দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ চুয়াডাঙ্গার পুলিশ সুপার ও জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে হিজলগাড়ী প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ জীবননগরের উথলীতে বিএনপির মতবিনিময় সভা গাজীপুরে হোটেলকর্মীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ নারীরা স্বাবলম্বী হলে সমাজ ও দেশ এগিয়ে যাবে : ডিসি ফরিদা জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি জীবননগরে ট্রান্সফরমার চুরি মামলার রহস্য উদঘাটন; আন্তঃজেলা চোরচক্রের ০৬(ছয়) সদস্য গ্রেফতার|| বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান ‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত

বরগুনায় কোটি টাকার রেণু পোনা জব্দ, বিষখালীতে অবমুক্ত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ২২ মে, ২০২৬

সদর জেলায় বিপুল পরিমাণ অবৈধ গলদা ও বাগদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত এসব পোনা পরে বিষখালী নদীতে অবমুক্ত করা হয়।

গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর উপজেলার বড়ইতলা ফেরিঘাট এলাকায় জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে দুটি ট্রাক থেকে মোট ২২৭টি ড্রামে সংরক্ষিত বিপুল পরিমাণ রেণু পোনা জব্দ করা হয়।

জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, জব্দকৃত পোনার সংখ্যা প্রায় ২২ থেকে ২৫ লাখ। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি সাইফুল ইসলাম এবং জেলা মৎস্য কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদের উপস্থিতিতে রেণু পোনাগুলো বিষখালী নদীতে অবমুক্ত করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ বাসসকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি ট্রাকভর্তি অবৈধ রেণু পোনা জব্দ করা হয়েছে। এগুলো নদী থেকে প্রাকৃতিকভাবে সংগ্রহ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে জীববৈচিত্র্য রক্ষায় সেগুলো নদীতে অবমুক্ত করা হয়।

তিনি আরও বলেন, নদী থেকে প্রাকৃতিকভাবে চিংড়ির পোনা আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। একটি চিংড়ি পোনা ধরার সময় প্রায় ৪৯৮টি অন্যান্য মাছ ও জলজ প্রাণীর পোনা নষ্ট হয়, যা পরিবেশ ও ভবিষ্যৎ মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি।

মৎস্য কর্মকর্তা জানান, বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া এলাকায় সরকারি অনুমোদিত দুটি চিংড়ি হ্যাচারি রয়েছে। তবে জব্দকৃত পোনার ক্ষেত্রে কোনো বৈধ হ্যাচারির তথ্য বা লাইসেন্স পাওয়া যায়নি।

অভিযানে মূল হোতাদের আটক করা সম্ভব না হলেও দুই ট্রাকচালককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি রেণু পোনা পাচারের সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করতে গোয়েন্দা সংস্থার সহায়তায় অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি সাইফুল ইসলাম বাসসকে বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যারা অবৈধভাবে রেণু পোনা আহরণ ও পরিবহন করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। নদী ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun