1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
‘প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে’ গানের গীতিকার জবান আলী আর নেই ফরাসি বিপ্লব, জিদানের অমরত্ব এবং রোনালদো-রহস্য ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়, জানাল সৌদি আরব-পাকিস্তান বৈরী আবহাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি-লঞ্চ চলাচল বন্ধ ঈদে আইসক্রিম বিক্রি হতে পারে ৫০০ কোটি টাকার সোনারগাঁয়ের ২৩ গ্রামে ঈদুল আজহা পালিত হচ্ছে আজ রাজধানীর নদ্দায় বাস দুর্ঘটনায় নিহত ১ পঞ্চগড়ে পথের ধারে শোভা ছড়াচ্ছে রূপসী বুনো ফুল ল্যান্টানা ভিডিও বানাতে রেস্তোরাঁ থেকে কি টাকা নেন রাফসান দ‍্য ছোট ভাই? ইরান যুদ্ধ কীভাবে ‘লিটল স্পার্টা’র উচ্চাকাঙ্ক্ষা ভেঙে দিল

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২৩ মে, ২০২৬

জেলার সদর উপজেলার বন্দর গ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে  মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. শোভন (২০) ও নয়ন আহমেদ (১৮) নামে দুই যুবক নিহত হয়েছেন।  গতকাল শুক্রবার রাত ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শোভন সদর উপজেলার বন্দর ক্লাবপাড়া এলাকার আমিনুল ইসলামের পুত্র এবং নয়ন মেহেরপুর শহরের খন্দকার পাড়ার হাফিজুর রহমানের পুত্র।

স্থানীয়রা জানান, শোভন ও নয়ন মোটরসাইকেলে করে মেহেরপুর থেকে মুজিবনগরের দিকে যাচ্ছিলেন। পথে বন্দর এলাকায় পৌঁছালে রাস্তায় দাঁড়িয়ে থাকা কলাবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাহাঙ্গীর সেলিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun