1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
জোহরান মামদানির সঙ্গে অভিনয় করেছেন জায়েদ খান কানের শেষবেলায় জমকালো উপস্থিতি ‘নীলাম্বরী’ ঐশ্বরিয়ার সরকার বদলাতেই সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রযোজকের তাইওয়ানের কাছে প্রতিশ্রুত অস্ত্রের বিক্রয় স্থগিত করলো যুক্তরাষ্ট্র বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান ক্যালিফোর্নিয়ায় যেকোনো সময় বিস্ফোরণ, ঘর-বাড়ি ছাড়ল ৪০ হাজার মানুষ চীনে কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণ, ৯০ জনের মৃত্যু পশ্চিমাদের সমকামিতা নীতির সমালোচনার পরই বরখাস্ত সেনেগালের প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের আগে আসিফ আকবরের বিস্ফোরক পোস্ট মার্টিনেজকে নিয়ে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা 

বাকি ২০ টাকা চাওয়ায় ব্যবসায়ীকে প্রকাশ্যে গলা টিপে হত্যা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২৩ মে, ২০২৬

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাকি ২০ টাকা চাওয়ায় এক পান ব্যবসায়ীকে প্রকাশ্যে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার শিকার ব্যবসায়ীর নাম শ্রীবাস চন্দ্র সাহা (৫৫)। শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার জয়মণ্টপ ইউনিয়নের জয়মণ্টপ মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রীবাস চন্দ্র সাহা ঢাকার সাভারের মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে জয়মণ্টপ মাছবাজারে পান ব্যবসা করে আসছিলেন। অভিযুক্ত ব্যক্তির নাম ইশা মোল্লা। তিনি জয়মণ্টপ ইউনিয়নের ভাকুম গ্রামের ব্যঙ্গ মার্কেট এলাকার বাসিন্দা। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ইশা মোল্লা দীর্ঘদিন ধরে শ্রীবাস চন্দ্র সাহার দোকান থেকে পান কিনতেন। শুক্রবার দুপুরে ইশা মোল্লা শ্রীবাসের দোকান থেকে ৩০ টাকার পান কেনেন। পরে তিনি ১০ টাকা দিয়ে বাকি ২০ টাকা না দিয়েই চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় শ্রীবাস চন্দ্র সাহা তার কাছে বাকি ২০ টাকা দাবি করলে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে ইশা মোল্লা ক্ষিপ্ত হয়ে প্রথমে শ্রীবাসের গায়ে হাত তোলেন। পরে তাকে গলা চেপে ধরে লাথি মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই অভিযুক্ত ইশা মোল্লা এলাকা ছেড়ে পালিয়ে যান। সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun