1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা থেকে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক: সোয়েব বিশ্বাসকে ঘিরে বিতর্ক তুঙ্গে পাকিস্তানে সামরিক কর্মীদের বহনকারী ট্রেনে বিস্ফোরণ, নিহত ২৪ পরিচয় মিলেছে সন্দেহভাজন ব্যক্তির, আগেও দুবার হয়েছিলেন গ্রেপ্তার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, পদত্যাগের দাবিতে স্পেনে সরকারবিরোধী বিক্ষোভ অল্প ব্যবধানে হলেও ইরানই এই যুদ্ধে বিজয়ী হয়েছে ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার ব্যাপক মিসাইল হামলা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর আত্মহত্যা! বরগুনায় এতিম শিশুকে ধর্ষণের অভিযোগ খালুর বিরুদ্ধে পদ্মা নদী থেকে যুবকের হাত বাঁধা মরদেহ উদ্ধার, মেলেনি পরিচয় ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি

ইরানের সঙ্গে চুক্তি ‘প্রায় চূড়ান্ত’: ট্রাম্প

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২৪ মে, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার মাধ্যমে চুক্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ‘অধিকাংশই’ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবিত ওই চুক্তিতে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

ট্রাম্প শনিবার জানান, চুক্তিটি এখনও চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, যুক্তরাষ্ট্র, ইরান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের পাশাপাশি তুরস্ক ও মধ্যস্থতাকারী পাকিস্তানের অংশগ্রহণে একটি সমঝোতার কাঠামো প্রায় চূড়ান্ত হয়েছে।

তিনি লিখেছেন, ‘চুক্তিটি অধিকাংশই আলোচনার মাধ্যমে চূড়ান্ত হয়েছে। তবে এটি এখনও চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।’

ট্রাম্প আরও জানান, প্রস্তাবিত চুক্তিতে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। 

এ ব্যাপারে তিনি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান ও বাহরাইনসহ কয়েকটি মধ্যপ্রাচ্য দেশের নেতাদের সঙ্গে আলোচনার কথাও উল্লেখ করেন।

তিনি আরও জানান, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গেও তার আলাদা ফোনালাপ  হয়েছে এবং সেটিও ‘খুব ভালোভাবেই’ সম্পন্ন হয়েছে।

ট্রাম্পের এই আশাবাদী বক্তব্য এমন এক সময়ে এসেছে,  যখন ইরানি কর্মকর্তারা বলেছেন যে দুই পক্ষের মধ্যে এখনও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। 

তাদের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ প্রাথমিক আলোচনার অংশ হবে না। 
তেহরান জানিয়েছে, তারা একটি চুক্তির জন্য ১৪-দফা রূপরেখা চূড়ান্ত করছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, ‘আলোচনায় দুই পক্ষের মধ্যে সম্পর্ক কিছুটা উন্নতির দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে।’ 

তবে তিনি সতর্ক করে বলেন, এর অর্থ এই নয় যে, যুক্তরাষ্ট্র ও ইরান গুরুত্বপূর্ণ সব বিষয়ে চূড়ান্ত কোনো সমঝোতায় পৌঁছে যাবে।

তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘আমাদের উদ্দেশ্য ছিল প্রথমে একটি সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) খসড়া করা, যা ১৪টি ধারা সমন্বিত একটি কাঠামোগত সমঝোতা স্মারক।’

বাকাই আরও বলেন, কাঠামোগত চুক্তি চূড়ান্ত হওয়ার পর, ৩০ থেকে ৬০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ চুক্তির বিস্তারিত বিষয়গুলো চূড়ান্ত করা সম্ভব হবে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun