1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের সরাল পুলিশ, যান চলাচল স্বাভাবিক শ্রীপুরে ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে বিজিবি মোতায়েন বাড়ল, মাঠে ২৫ ম্যাজিস্ট্রেট গাজীপুরে পঞ্চম দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন, আহত বিজিবি সদস্য শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে ২১ ম্যাজিস্ট্রেট ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে: নবীন আনসার কর্মকর্তাদের উদ্দেশে মহাপরিচালক জীবননগরের উথলীতে সন্ন্যাসী বাবার দরবার পরিচালনা কমিটির শপথ গ্রহণ কৃষিপণ্য রপ্তানিতে নতুন দুয়ার খুলবে গাজীপুরের গামা সেন্টার একটি বিদ্যালয়, এক স্বপ্নদ্রষ্টার স্মৃতি—শ্রীপুরে শিক্ষানুরাগী শিরিনকে স্মরণ

গোপালগঞ্জে মধুমতি নদীতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২৪ মে, ২০২৬

জেলার কাশিয়ানীতে ফুফুর বাড়িতে বেড়াতে এসে মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে সাজিদ মোল্লা (১২) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার (২৩ মে) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের জঙ্গলমুকুন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাজিদ মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কংশুর গ্রামের সোহেল মোল্লার পুত্র।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সাজিদ কয়েকদিন আগে তার ফুফু বাড়ি জঙ্গলমুকুন্দপুর গ্রামে বেড়াতে আসে। শনিবার সন্ধ্যায় বাড়ির পাশের মধুমতি নদীতে সে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর পানিতে তলিয়ে গেলে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাজিদের ফুফাতো বোন সুমি বেগম বলেন, নদীর পাড়ে থাকা শিশুদের চিৎকার শুনে আমরা ছুটে যাই। তখন আর তাকে দেখা যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দেই। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে।

ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মোহাম্মদ রেজাউল মাওলা জানান, সন্ধ্যার পর ডুবুরি নামানোর সুযোগ না থাকায় স্থানীয় যুবকদের সহায়তায় উদ্ধার কার্যক্রম চালানো হয়। পানির নিচে বালুর বস্তার সঙ্গে আটকে থাকা অবস্থায় সাজিদকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) মো. বোরহান দর্জি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু তার আগেই স্বজনরা মরদেহ নিজ গ্রামের বাড়ি কংশুরে নিয়ে যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun