1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
ভালো কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে : ডিএনসিসি প্রশাসক ইবোলার কারণে বিমান ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে উগান্ডা কেন্দুয়ায় ‘লোকজ সাহিত্য আসর’এর উদ্বোধন করলেন এমপি হিলালী ঐক্যবদ্ধভাবে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করতে হবে: ভূমিমন্ত্রী পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন খুলনায় কেএমপি’র বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯ নেত্রকোণায় ‘পল্লী জীবিকায়ন প্রকল্প’র সেলাই প্রশিক্ষণ শুরু যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী ভারতে সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

পার্বত্য মন্ত্রীর সঙ্গে আইএলও প্রতিনিধি দলের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২৫ মে, ২০২৬

পার্বত্য চট্টগ্রাম মন্ত্রী দীপেন দেওয়ানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টিউননের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল আজ সাক্ষাৎ করেছে।

বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, আইএলও’র সিনিয়র প্রোগ্রাম অফিসার এ এন এম তানজেল আহসান এবং এলেক্সিয়াস চিকাম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে পার্বত্য মন্ত্রী বলেন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় আইএলও’র প্রস্তাবিত কার্যক্রম পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতি রেখে পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং কর্মসংস্থান সৃষ্টিতে বদ্ধপরিকর।

মন্ত্রী আরও বলেন, পার্বত্য তিন জেলা পরিষদ পুনর্গঠন করা হলে আইএলও’র জনকল্যাণমূলক কার্যক্রমগুলো জেলা পরিষদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আরও গতিশীলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। অতীতে বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমের জন্য তিনি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আইএলও প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে পার্বত্য অঞ্চলের মানুষের দক্ষতা বৃদ্ধি, কৃষি উন্নয়ন ও জীবিকার সুরক্ষায় আরও নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানান।

ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী পার্বত্য অঞ্চলে জলবায়ু-সহনশীল জীবিকা গড়ে তোলা, পরিবেশ সুরক্ষা, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণ, স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়ন এবং নারী উদ্যোক্তাদের সহায়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হবে বলে জানানো হয়।

এ সময় আইএলও প্রতিনিধি দল জাতীয় অগ্রাধিকার ও আন্তর্জাতিক অঙ্গীকারের সঙ্গে সঙ্গতি রেখে পার্বত্য চট্টগ্রামে সামাজিক ন্যায়বিচার ও শোভন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব ও সমন্বয় আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun