1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কোরবানি হাটে গরুর গুঁতোয় নারীর মৃত্যু হরমুজ পেরিয়ে মধ্যপ্রাচ্যের জ্বালানিবাহী ট্যাংকার চীন ও পাকিস্তানের পথে হাসিনাকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন হাসনাত, দাবি রাশেদ খাঁনের নাসীরুদ্দীন পাটওয়ারীকে গরুর দড়ি দিয়ে বেঁধে ফেলার হুমকি ছাত্রদল নেতার বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার অর্থায়নের ঘোষণা এডিবির জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি: ডিএসসিসি প্রশাসক নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে নিখোঁজের আড়ালে জোড়া হত্যাকাণ্ড, ২ বছর পর উদ্ধার সৎ মা ও ভাইয়ের ক’ঙ্কাল কিশোরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক ট্রাক উল্টে নিহত ১৫

ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২৫ মে, ২০২৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ফিলিস্তিনের জনগণের প্রতি গভীর সহমর্মিতা ও সংহতি প্রকাশ করেছেন। তিনি ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের সুদৃঢ় অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন।

আজ ঢাকায় ফিলিস্তিন দূতাবাসে আয়োজিত ‘নাকবা’ বা মহাদুর্যোগ বিষয়ে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এই সংহতি প্রকাশ করেন।

১৯৪৮ সালে ইসরাইল কর্তৃক দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে বিপুলসংখ্যক ফিলিস্তিনিকে জোরপূর্বক বিতাড়িত করার ঘটনাকে ফিলিস্তিনিরা ‘নাকবা’ বা ‘মহাদুর্যোগ’ হিসেবে স্মরণ করে আসছে। এ উপলক্ষে ফিলিস্তিন দূতাবাস নাকবার প্রেক্ষাপটে নির্মিত প্রায় দুই ঘণ্টাব্যাপী একটি চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ফিলিস্তিনের রাষ্ট্রদূত তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সম্মাননা স্মারক প্রদান করেন। তিনি ফিলিস্তিন ইস্যুতে অব্যাহত সমর্থনের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun