1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
তুরস্ক-কাতারের দ্বিপক্ষীয় বাণিজ্যের লক্ষ্যমাত্রা ৫ বিলিয়ন ডলার, জোর দেওয়া হচ্ছে বিকল্প পথে কড়াইল, সাততলা ও ভাসানটেকে আধুনিক আবাসন প্রকল্পে চীনের বিনিয়োগের আগ্রহ নেপাল-চীন সীমান্তে হিমবাহ ধসে ১৬২ জনের প্রাণহানি, নিখোঁজ পাঁচ শতাধিক ইউরোপ ভ্রমণে কেন ওজন কমে আমেরিকানদের? নেপথ্যে কি শুধু খাদ্যাভ্যাস? নেপালে বন্যা ও ভূমিধসে ১৬২ জনের মৃত্যু: আমগাছ আঁকড়ে বেঁচে ফিরলেন যুবক নেপালে বন্যা ও ভূমিধস: আমগাছ আঁকড়ে প্রাণ বাঁচালেন নির্মাণশ্রমিক বিবেক সবুজবাগে তরুণী নিহতের ঘটনায় আদালতে দুই আসামির স্বীকারোক্তি হেলিকপ্টার ইঞ্জিন তৈরিতে ফ্রান্সের সাথে বড় চুক্তিতে ভারত, নাম রাখা হলো ‘অরাবল্লী রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬: বিশ্বমঞ্চে কাতারের পুলিশ একাডেমির চৌকস প্রদর্শন নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আজ শয়তানকে ‘পাথর’ নিক্ষেপ করবেন হাজিরা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৭ মে, ২০২৬

গত সোমবার শুরু হয়েছে পবিত্র হজ। এরপর মঙ্গলবার (২৬ মে) আরাফাত ময়দানে সমবেত হয়েছেন ১৬ লাখেরও বেশি হাজি। আজ ১০ জিলহজ, বুধবার। ফজরের নামাজ পড়ার পর হাজিরা মুজদালিফা ত্যাগ করে মিনার দিকে রওনা হন। সেখানে তারা জামারাত আল-আকাবায় বড় শয়তানকে প্রথম পাথর নিক্ষেপ করেন।

১১, ১২ ও ১৩ জিলহজ—এই তিন দিন ধরে হাজিরা জামারাতের তিনটি স্তম্ভেই (আল-উলা বা ছোট, আল-উস্তা বা মেজ এবং আল-আকাবা বা বড় শয়তান) পাথর নিক্ষেপ করেন।

শয়তানের প্রতীকী তিনটি স্তম্ভে পাথর নিক্ষেপের জন্য আগে থেকে সংগ্রহ করে রাখা পাথরগুলো ব্যবহার করবেন হাজিরা।
 
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি থাকলেও এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৬ লক্ষাধিক মুসল্লি হজ পালন করতে এসেছেন। 

ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি হলো হজ। সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ।

এবারের হজ মৌসুমে, পবিত্র নগরী মক্কায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। তাই সৌদি কর্তৃপক্ষ হাজিদের বেশি বেশি পানি পান এবং রোদ থেকে সুরক্ষিত থাকার পরামর্শ দিয়েছে। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun