1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালিতে মাইন অপসারণ ও অস্থায়ী নৌপথ তৈরিতে ইরান-কাতার আলোচনা রাজধানীর বাজারে সবজির দাম কিছুটা কমলেও অস্বস্তি কাটছে না নিত্যপণ্যের বাজারে আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল মাদুরো-পরবর্তী ভেনেজুয়েলা: স্বৈরাচারমুক্ত হলেও অর্থনৈতিক সংকটে দিশেহারা সাধারণ মানুষ নেপাল-তিব্বত সীমান্তে বন্যা: নিখোঁজ ও উদ্ধার হওয়া নাগরিকদের সর্বশেষ তথ্য নেপালে পাহাড়ি ঢল ও বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪৭ ২০২৮ সালের মধ্যে এ৩৮০ উড়োজাহাজ অবসরে পাঠাচ্ছে কান্তাস এয়ারওয়েজ প্রেক্ষাপট: তিক্ততা ভুলে কাতারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় ইরান চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু নভেম্বরে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফরিদপুরে কালবৈশাখী ঝড়ে গাছের ডাল মাথায় পড়ে পথচারী নিহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৭ মে, ২০২৬

ফরিদপুরের সদরপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে জিয়াউর রহমান (৪৯) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার আটরশি জাকের ফিলিং স্টেশন–সংলগ্ন পুকুরিয়া–সদরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জিয়াউর রহমান শরীয়তপুর সদরের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জিয়াউর রহমান হেঁটে আটরশি দরবার শরিফের দিকে যাচ্ছিলেন। পথে হঠাৎ ঝড়ের কবলে পড়েন তিনি। এ সময় সড়কের পাশে থাকা একটি কৃষ্ণচূড়া গাছের বড় ডাল ভেঙে তাঁর মাথার ওপর পড়ে। এতে গুরুতর আহত হয়ে তিনি সড়কের ওপর লুটিয়ে পড়েন। পরে সঙ্গে থাকা মনির হোসেন ও স্থানীয় লোকজন জিয়াউরকে উদ্ধার করে দ্রুত বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর শরীফ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন শাহ বলেন, ওই ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। এ ঘটনায় সদরপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun