1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: ববি হাজ্জাজ ডেপুটি স্পিকারের উদ্যোগে নতুন ঘর পেলেন দুই হাত হারানো নূরুল আমিন নারায়ণগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী মাদারীপুর জেলা হাসপাতালে হাম রোগীদের চিকিৎসায় আইসিইউ সেবা চালু ঢাকার খালগুলোর সীমানা চিহ্নিত করতে পৃথক দুটি কমিটি গঠন স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে শান্তিচুক্তির বিরুদ্ধে বিক্ষোভ: গণমাধ্যম অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের জয়; ড্র করল সুইজারল্যান্ড-কাতার

ঈদ উদযাপন করা হলো না ফাহাদের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৭ মে, ২০২৬

টাঙ্গাইলের সখীপুরে সাপের কামড়ে ফাহাদ (১০ ) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার সকাল ১০টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিহত ফাহাদ উপজেলার কুতুবপুর সুলতাননগর গ্রামের আশরাফ আলীর ছেলে। 

শিশুটির পারিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ফাহাদ আরো কয়েক শিশুর সঙ্গে বাড়ির উঠানে খেলা করছিল। উঠানের পাশে ‍ইটের খোয়ার নিচে থেকে হঠাৎ একটি সাপ বের হয়ে ফাহাদকে একাধিক কামড় দেয়।

পরিবারের লোকজন দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের চাচা রুহুল আমিন জানান, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ফাহাদকে মৃত ঘোষণার পর স্বজনদের কথায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালের চিকিৎসকেরাও তার মৃত্যু হয়েছে বলে জানান।

পরে আজ বুধবার ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহেনা পারভীন বলেন, ‘শিশুটিকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছিল। ধারণা করা হচ্ছে বিষধর সাপের একাধিক ছোবলে বিষ দ্রুত শিশুটির শরীরে ছড়িয়ে পড়েছিল। 
এ ছাড়া যানজটের কারণে তাকে হাসপাতালে নিয়ে আসতেও কিছুটা বিলম্ব হয়েছিল। এসব কারণে সম্ভবত শিশুটি পথেই মারা গিয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun