1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় বিমানে আগুন ইরানের কাছ থেকে ইউরেনিয়ামের মজুত সরাতে হবে : নেতানিয়াহু মিরপুর থানার হত্যাচেষ্টা মামলা : ব্যারিস্টার সুমনের জামিন বহাল জনসংখ্যার অনুপাতে সংসদের আসন সংখ্যা বাড়ানো সময়ের দাবি : হুইপ দুলু প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন শেনজেনে প্রবেশ করতে ভ্রমণকারীদের সব কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ ৬০ কিমি বেগে ঝড় হতে পারে, ঝুঁকিতে উপকূলসহ বিভিন্ন এলাকা গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্ট নিরাপত্তাহীনতায় আত্মগোপনে বাবা উসাইমং মারমা ছেলের মৃত্যুর বিচার চেয়ে ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ১১ মে, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ এবং তার স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১১ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়, মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে ২৭ কোটি ৩৯ লাখ ২৯ হাজার ৩১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন সময় ১৮টি ব্যাংক হিসাবে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৮৬ কোটি ৬৬ লাখ ৬৯ হাজার ৪৯৭ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

একইসঙ্গে মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলমের বিরুদ্ধে পারস্পরিক যোগসাজশে ৪ কোটি ৬৯ লাখ ৬৮ হাজার ৪৯০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ১৬টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৬০৯ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগেও তাদের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে।

দুই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আয়কর নথি জব্দ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun