1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঘূর্ণিঝড়ের কবলে কলকাতা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পোস্টারিং ২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো: পর্তুগাল কোচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : বাংলাদেশের নতুন রাষ্ট্রচিন্তার জনক বৈভবের ঝড় ম্লান, গিল–সুদর্শনের বিশ্বরেকর্ডে ফাইনালে গুজরাট নতুন চুক্তির পথে যুক্তরাষ্ট্র-ইরান, ৬০ দিন বাড়তে পারে যুদ্ধবিরতির মেয়াদ ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮ আটকে গেল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের তহবিল ঈদের ছুটির ঘোরাঘুরিতে মুখর হয়ে উঠছে লালবাগ কেল্লা আটকের ভয়ে পশ্চিমবঙ্গ সীমান্তে শত শত মানুষের ঢল, বাংলাদেশে ঢোকার আপ্রাণ চেষ্টা

১৯ হাজার টন কোরবানির বর্জ্য ডাম্পিং করেছে ডিএসসিসি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ২৯ মে, ২০২৬

শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১৯ হাজার ৬৪১ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেবল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার (২৯ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৪ হাজার ৮২৭ টন বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিল্ডে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে।

এর আগে, পবিত্র ঈদুল আজহার দিন রাত ৯টার মধ্যে কোরবানির সব বর্জ্য অপসারণের ঘোষণা দিলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। শুক্রবার সকালেও সিটি করপোরেশনটির বিভিন্ন এলাকায় কোরবানি বর্জ্য পড়ে থাকতে দেখা যায়।

অবশ্য শুক্রবার সকাল থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম গতি পায়। এতে দুপুরের মধ্যেই অধিকাংশ এলাকার কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে। তবে এখনো কিছু কিছু জায়গায় কোরবানির ছাট (চর্বি, পর্দা, রগ ও ছোট টুকরো) এবং রক্তমাখা পানি রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun