জেলা বিএনপির উদ্যোগে সমাজকল্যাণ এবং মহিলা-শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সদ্য মরহুম মা বেগম জেবুন্নেছার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার রাত ১০টায় দিনাজপুর শহরে জেল রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণের মাধ্যমে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মো. মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি’র পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, আলহাজ মাহবুব আহমেদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মো. আবু বকর ছিদ্দীক, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. আখতারুজ্জামান জুয়েল, জেলা বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামান উজ্জল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, আনিসুর রহমান বাদশা, কোষাধ্যক্ষ মো. নুরুজ্জামান সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, জেলা যুবদলের আহ্বায়ক একেএম মাসুদুল হক মাসুদ, সদস্য সচিব রেজাউর রহমান রেজা, জেলা মহিলা দলের সভাপতি মিসেস জিনাত আরা, সাধারণ সম্পাদক শাহীন সুলতানা ডিউটিসহ জেলা বিএনপির সম্পাদক মণ্ডলীর অন্যান্য সদস্য, ড্যাব দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব ডা. মো. জিয়াউল হক জিয়াসহ আরও অনেকে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এছাড়া সদ্য মরহুম দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের মাসহ বিএনপির সকল নেতাকর্মীর মৃত স্বজনদের রুহের কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন জেলা রোড কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মো. আশরাফুল ইসলাম।
উল্লেখ্য, গত ৬ মে মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনর মা বেগম জেবুন্নেছা ইন্তেকাল করেছেন