1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনপন্থি আন্দোলনে যুক্ত থাকায় ৮৪ বছর বয়সী ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান সুপেয় পানির তীব্র সংকটে ইসরায়েল: ৭৮ বছরের ইতিহাসে প্রথমবার বন্ধ শোধনাগার চট্টগ্রামে নিরাপদ পানি নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব: অর্থমন্ত্রী আমির খসরু নেপালে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫ হাজারের বেশি কাতারে অনুমতি ছাড়া ছবি বা ভিডিও ধারণে কঠোর আইনি ব্যবস্থা ও জেল-জরিমানা হরমুজ প্রণালিতে সামরিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা দক্ষিণ কোরিয়ার গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে রাজপথের হুমকির চেয়ে সংসদে পরামর্শের আহ্বান রিজভীর ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারপ্রধান জর্জিয়া মেলোনি, ভাঙলেন বারলুসকোনির রেকর্ড যুক্তরাজ্যের রানকর্নে দুই ট্রাকভর্তি ৪০ হাজার লিটার বিয়ার সম্পদ সংক্রান্ত ঘটনায়, তদন্তে পুলিশ যুব ফুটবল দলের কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করল বাফুফে, দায়িত্ব পেলেন আতিকুর

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বর্ডার গার্ড পাবলিক স্কুল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ৭ জুন, ২০২৬

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়কে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড পাবলিক স্কুল।

বিসিবি’র ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কুড়িগ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় ১০ উইকেট হারিয়ে ৭৮ রান সংগ্রহ করে। দলের ব্যাটসম্যানরা শুরু থেকেই প্রতিপক্ষের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে বড় জুটি গড়তে পারেননি।

জয়ের জন্য ৭৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে বর্ডার গার্ড পাবলিক স্কুল শুরুতে কিছুটা চাপে পড়ে। তবে মিডল অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিংয়ে দলটি ৬ উইকেট হারিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায়। ফলে ৪ উইকেটের জয়ে শিরোপা নিজেদের করে নেয় বর্ডার গার্ড পাবলিক স্কুল।

ম্যাচে অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করে বর্ডার গার্ড পাবলিক স্কুলের সিয়াম ‘ম্যান অব দ্য ফাইনাল’ নির্বাচিত হন।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। তিনি বলেন, স্কুল পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন থেকে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের ক্রিকেটার উঠে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সদস্য লাকু, ক্রিকেট কোচ বিজন দাস, ক্রীড়া সংগঠক ইকবাল রাব্বিসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার ফাইনাল ঘিরে খেলোয়াড়, শিক্ষক, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। জমজমাট এ ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun