1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
সাবেক তালেবান কমান্ডারকে ৪২ বছরের কারাদণ্ড দিল যুক্তরাষ্ট্র নারায়ণগঞ্জে ডাম্পট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতা নিহত রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কর্মী গ্রেফতার  খুলনায় বিশেষ অভিযানে ৩২ জনকে গ্রেফতার সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ঝালকাঠিতে ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের অগ্রগতি মূল্যায়ন সভা  জোহানেসবার্গের কাছে বন্দুক হামলায় নিহত ১২ ক্রান্তীয় ঝড় ‘ক্রিস্টিনা’ ধেয়ে আসায় সতর্ক মধ্য আমেরিকার ৪টি দেশ কঙ্গোতে হাজার হাজার মানুষকে আটক ও নির্যাতন করেছে এম২৩ বিদ্রোহী: এইচআরডব্লিউ হংকংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ

জোহানেসবার্গের কাছে বন্দুক হামলায় নিহত ১২

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১০ জুন, ২০২৬

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে এক বস্তি এলাকায় বন্দুকধারীদের হামলায় ১২ জন নিহত হয়েছেন। দেশটির পুলিশ বুধবার এ তথ্য জানায়।

জোহানেসবার্গ শহরের কেন্দ্র থেকে প্রায় ছয় কিলোমিটার পূর্বে ক্লিভল্যান্ড নামে একটি এলাকায় এ হামলা চালানো হয়।

অপরাধপ্রবণ দেশটিতে এটি সর্বশেষ বন্দুক হামলার ঘটনা। দক্ষিণ আফ্রিকায় গড়ে প্রতিদিন ৬০টিরও বেশি হত্যাকাণ্ডের ঘটনা নথিভুক্ত হয়।

জোহানেসবার্গ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

পুলিশের এক মুখপাত্র জানান, মঙ্গলবার রাত ১১টার কিছু পর ১০ জনের বেশি সশস্ত্র ব্যক্তি একটি গাড়িতে করে ওই এলাকায় আসে। এরপর তারা বসতিটিতে ঢুকে হামলা চালায়।

তিনি বলেন, ‘সন্দেহভাজনরা বসতির দুই প্রবেশপথ দিয়ে ভেতরে প্রবেশ করে। পরে তারা স্থানীয় লোকজনকে লক্ষ্য করে গুলি চালায়। হামলার পর একই গাড়িতে করে তারা পালিয়ে যায়।’

পুলিশ কর্মকর্তা কর্নেল ডিমাকাতসো নেভহুহুলউই বলেন, ‘প্রাথমিক তদন্তে দেখা গেছে, এ হামলায় ১২ জন নিহত হয়েছেন।’

তিনি জানান, ঘটনাস্থলেই আট জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও তিন জন প্রাপ্তবয়স্ক নারীকে মৃত ঘোষণা করা হয়। 
আহতদের মধ্যে একজন হাসপাতালে মারা যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun