1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সাবেক তালেবান কমান্ডারকে ৪২ বছরের কারাদণ্ড দিল যুক্তরাষ্ট্র নারায়ণগঞ্জে ডাম্পট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতা নিহত রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কর্মী গ্রেফতার  খুলনায় বিশেষ অভিযানে ৩২ জনকে গ্রেফতার সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ঝালকাঠিতে ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের অগ্রগতি মূল্যায়ন সভা  জোহানেসবার্গের কাছে বন্দুক হামলায় নিহত ১২ ক্রান্তীয় ঝড় ‘ক্রিস্টিনা’ ধেয়ে আসায় সতর্ক মধ্য আমেরিকার ৪টি দেশ কঙ্গোতে হাজার হাজার মানুষকে আটক ও নির্যাতন করেছে এম২৩ বিদ্রোহী: এইচআরডব্লিউ হংকংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ

খুলনায় বিশেষ অভিযানে ৩২ জনকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১০ জুন, ২০২৬

মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা থেকে আজ বুধবার সকাল ১০টা পর্যন্ত বিভিন্ন অপরাধে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।

তাদের মধ্যে খুলনা থানার ৩ জন, সোনাডাঙ্গা মডেল থানার ৮ জন, লবণচরা থানার ৬ জন, হরিণটানা থানার ৩ জন, খালিশপুর থানার ৮ জন, দৌলতপুর থানার ৩ জন এবং খানজাহান আলী থানার ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে সন্ত্রাসী রানা ওরফে গজাল রানা (৩৫) সহ একাধিক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বাসসকে বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ সব রকম অপরাধ দমন এবং শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun