1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
সাবেক তালেবান কমান্ডারকে ৪২ বছরের কারাদণ্ড দিল যুক্তরাষ্ট্র নারায়ণগঞ্জে ডাম্পট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতা নিহত রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কর্মী গ্রেফতার  খুলনায় বিশেষ অভিযানে ৩২ জনকে গ্রেফতার সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ঝালকাঠিতে ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের অগ্রগতি মূল্যায়ন সভা  জোহানেসবার্গের কাছে বন্দুক হামলায় নিহত ১২ ক্রান্তীয় ঝড় ‘ক্রিস্টিনা’ ধেয়ে আসায় সতর্ক মধ্য আমেরিকার ৪টি দেশ কঙ্গোতে হাজার হাজার মানুষকে আটক ও নির্যাতন করেছে এম২৩ বিদ্রোহী: এইচআরডব্লিউ হংকংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ

সাবেক তালেবান কমান্ডারকে ৪২ বছরের কারাদণ্ড দিল যুক্তরাষ্ট্র

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১০ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্রের বিচারক এক সাবেক আফগান তালেবান কমান্ডারকে ৪২ বছরের কারাদণ্ড দিয়েছে। তার বিরুদ্ধে সাংবাদিক অপহরণ ও মার্কিন সেনা হত্যার অভিযোগ ছিল।

৫০ বছর বয়সী সাবেক আফগান তালেবান কমান্ডার হাজি মজিবুল্লাহ ২০০৮ সালে এক মার্কিন সাংবাদিককে অপহরণ এবং দুই আফগান নাগরিককে আটক করার অভিযোগে অভিযুক্ত ছিলেন বলে মার্কিন প্রসিকিউটররা জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

তার বিরুদ্ধে আরও অভিযোগ ছিল, ২০০৮ সালের জুনে তার নেতৃত্বাধীন বাহিনীর হামলায় তিন জন মার্কিন সেনা নিহত হয়। এছাড়াও তারা একজন আফগান দোভাষীকে হত্যা করে।

ইউক্রেনে গ্রেফতার হওয়ার পর, তাকে ২০২০ সালে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়।

মার্কিন বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি গত বছর জিম্মি করা ও প্রাণঘাতী সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা করার অভিযোগে দোষ স্বীকার করেছেন।

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ বলেন, ‘যারা আমেরিকানদের ক্ষতি করে ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকে, যত সময়ই লাগুক না কেন, খুঁজে বের করে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun