1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়ার সঙ্গে ১২০ কোটি ডলারের নতুন মিসাইল চুক্তির পথে ভারত হরমুজ প্রণালিতে মাইন অপসারণ ও অস্থায়ী নৌপথ তৈরিতে ইরান-কাতার আলোচনা রাজধানীর বাজারে সবজির দাম কিছুটা কমলেও অস্বস্তি কাটছে না নিত্যপণ্যের বাজারে আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল মাদুরো-পরবর্তী ভেনেজুয়েলা: স্বৈরাচারমুক্ত হলেও অর্থনৈতিক সংকটে দিশেহারা সাধারণ মানুষ নেপাল-তিব্বত সীমান্তে বন্যা: নিখোঁজ ও উদ্ধার হওয়া নাগরিকদের সর্বশেষ তথ্য নেপালে পাহাড়ি ঢল ও বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪৭ ২০২৮ সালের মধ্যে এ৩৮০ উড়োজাহাজ অবসরে পাঠাচ্ছে কান্তাস এয়ারওয়েজ প্রেক্ষাপট: তিক্ততা ভুলে কাতারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় ইরান চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১০ জুন, ২০২৬

জেলার সদর উপজেলায় আজ  বৈদ্যুতিক পাম্প চালিয়ে পুকুরের পানি সেচকালে মাছ ধরার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মজিবর রহমান (৬০) ও জালাল হোসেন (৫৮) হোসেন নামের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। 

আজ বুধবার সকাল নয়টার দিকে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বাবুর বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।

মৃত মজিবর রহমান জেলার সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের বাজিতপাড়া গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে। অন্যদিকে মৃত জালাল হোসেন একই উপজেলার কচুকাটা ইউনিয়নের মহব্বত বাজিতপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল নয়টার দিকে বাবুর বাজার গ্রামে জনৈক মমতাজুল ইসলামের পুকুর চুক্তিতে নিয়ে মাছ ধরার জন্য বৈদ্যুতিক পাম্প দিয়ে পানি সেচ করছিলেন মজিবর রহমান ও জালাল হোসেন। একপর্যায়ে সেচ পাম্পের বৈদ্যুতিক সংযোগের তার পুকুরের পানির সংস্পর্শে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মজিবর রহমানের মৃত্যু হয়। এ ঘটনায় আহত জালাল হোসেন ও মিঠু ইসলামকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জালাল হোসেনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত মিঠু ইসলাম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

সদর উপজেলার কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ ও পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহেদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে দুই ব্যক্তির মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun