1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইন্দোনেশিয়ার প্রধান বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ, ১৫০ কিমি দূর থেকে আসছে আগ্নেয়গিরির ছাই ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় মশা নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থাপনায় জরুরি উদ্যোগ প্রয়োজন কারাবন্দী ইমরান খানের সুচিকিৎসা ও মানবিক পরিস্থিতির বিষয়ে উদ্বেগ জানালেন ব্রায়ান লারা ৬ দেশের প্রবাসীদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামে ভর্তি শুরু প্রেক্ষাপট: আধুনিকায়ন হচ্ছে ইস্টার্ন রিফাইনারি, বছরে তেল শোধন হবে ৪৫ লাখ টন অরাজকতা উসকে দিচ্ছে কি না গুপ্তরা, প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী অধিকার আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: সীতাকুণ্ডে জামায়াত আমির যুক্তরাষ্ট্রে লেবার ডের ছুটিতে পেট্রোলের দাম রেকর্ড ছাড়ানোর আশঙ্কা বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে বিদ্যুৎ থাকলেও সাধারণ মানুষ বঞ্চিত: শফিকুর রহমান দাবি না মানলে এক দফার আন্দোলনে সরকার পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

নড়াইলে কৃষি বিষয়ে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১০ জুন, ২০২৬

জেলায় আজ ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নড়াইল কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির ও  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মো. মোসাদ্দেক হোসেন। 

স্বাগত বক্তব্য রাখেন নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান।

এ অনুষ্ঠানে নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. এম. মাহবুবুর রশিদ লাবলু, অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ -এ বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি,পরিবেশ বান্ধব চাষাবাদ, নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি সচেতনতা, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই কৃষি ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে কৃষকদের আরও সম্পৃক্ত করার আহ্বান জানান।

অনুষ্ঠানের অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারীরা কৃষি বিষয়ক বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন। 

পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষক-কৃষানী, স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun