1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম
সৌদি আরবে মারা যাওয়া প্রবাসী সোহাগের মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি দেশে ফেরাতে সরকারের সহায়তা চেয়েছেন স্বজনরা প্রতারণার মামলায় হাই কোর্ট থেকে জামিন পেলেন বিদিশা সিদ্দিক কাতার ও উজবেকিস্তানের মধ্যে পাঁচ বছর মেয়াদী ঐতিহাসিক সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি নেপালে বন্যায় নিখোঁজের ১১ দিন পর জীবিত উদ্ধার বৃদ্ধা, শোকের আবহে ফিরে এল স্বজন সাভারে প্রাইভেট কার পার্কিং নিয়ে বিরোধে পুলিশের এসআইয়ের মৃত্যু আনোয়ারায় মার্কেট দখল নিয়ে সংঘর্ষ: এনসিপি নেতাসহ আহত ৫ ইন্দোনেশিয়ার প্রধান বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ, ১৫০ কিমি দূর থেকে আসছে আগ্নেয়গিরির ছাই ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় মশা নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থাপনায় জরুরি উদ্যোগ প্রয়োজন কারাবন্দী ইমরান খানের সুচিকিৎসা ও মানবিক পরিস্থিতির বিষয়ে উদ্বেগ জানালেন ব্রায়ান লারা ৬ দেশের প্রবাসীদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামে ভর্তি শুরু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জন্য ২ হাজার ৭২৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় খাতে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ২ হাজার ৭২৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন।

২০২৫-২৬ অর্থবছরে এ বাবদ সংশোধিত বাজেট ছিল ৩ হাজার ৩৪৬ কোটি টাকা। আর চলতি অর্থ বছরে মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাজেট ছিল ৩ হাজার ৩৯২ কোটি টাকা।

আজ জাতীয় সংসদ ভবনে মন্ত্রী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট বক্তৃতায় এই প্রস্তাব তুলে ধরেন।

অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট বক্তৃতায় বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে আমরা জাতীয় অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছি। দেশের আপামর জনসাধারণের প্রাণিজ আমিষের শতভাগ যোগান নিশ্চিতকরণসহ পুষ্টি চাহিদা পূরণ এবং আর্থ-সামাজিক উন্নয়নে এই খাতের ভূমিকা অপরিসীম। মৎস্য ও প্রাণিজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি জোরদার করার লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে ৫৬ লাখ ৩৫ হাজার মেট্রিক টন মৎস্য উৎপাদন।

তিনি আরও বলেন, সুনীল অর্থনীতির ওপর গুরুত্ব আরোপ করে সরকার গভীর সমুদ্রে টুনা ও পেলাজিক মাছ আহরণে বাণিজ্যিক ভেসেল পরিচালনা, সামুদ্রিক শৈবাল চাষের সম্প্রসারণ এবং ২০৩০ সালের মধ্যে মৎস্য রপ্তানি আয় ১ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে কুয়াকাটা ও সলিমপুরকে নতুন সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘোষণা এবং মাতারবাড়িতে আধুনিক মৎস্য বন্দর স্থাপনের মাধ্যমে সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা হবে। সমুদ্র সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণে কক্সবাজার জেলায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের মাছ অবতরণ কেন্দ্রের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun