1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
আইএইচএফ ট্রফিতে অনূর্ধ্ব-১৮ বিভাগে ভারতের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ শিক্ষক মিলনায়তনে ‘থাপ্পড়-যুদ্ধ’! নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজে অধ্যক্ষ-শিক্ষকের হাতাহাতির ভিডিও ভাইরাল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠন, প্রজ্ঞাপন জারি নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ  সিরাজদিখানে উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং’ অনুষ্ঠিত বিজ্ঞান ও উদ্ভাবনে মুখর মহম্মদপুর ক্ষমতার পালাবদলে নাম বদলে গেছে সিলেট চন্ডীপুল গোলচত্বর সহ অন্যান্য স্থাপনার ঝিনাইদহে শাক-সবজির দাম স্থিতিশীল নড়াইলে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী  শিক্ষার্থীদের মেধা বিকাশে বাজেটে বিশেষ বরাদ্দ রয়েছে : এরশাদ উল্লাহ

প্রস্তাবিত বাজেট কৃষি ও ব্যবসাবান্ধব এবং যুগোপযোগী : খুলনা চেম্বার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১২ জুন, ২০২৬

জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য বাংলাদেশের ৫৫তম ও ইতিহাসের সর্ববৃহৎ ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এবারের বাজেটের মূল দর্শন-গণতান্ত্রিক মানবিক এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা।

এ বাজেট জনহিতকর, বাস্তবসম্মত, উন্নয়নমূখী, কৃষি ও ব্যবসাবান্ধব এবং যুগোপযোগী বলে মনে করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন খুলনাঞ্চলের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।

এক বিবৃতিতে উল্লেখ করা হয়, এ বাজেটে ব্যক্তি শ্রেণির আয়কর সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা এবং নারী ও বয়স্কদের আয়কর সীমা ৪ লাখ ২৫ হাজার টাকা করায়, ধান, চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, ডাল, আদা, লবণ, চিনি, ভোজ্য তেল, মাছ, মাংসসহ ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্য, আমদানি করা মসলা, খেজুর, শিশু খাদ্য তৈরির কাঁচামাল, চিকিৎসা সরঞ্জাম, কিডনি ডায়ালাইসিসের ফিল্টার, হার্টের রিং ও চোখের লেন্স, ক্যান্সার ও সাধারণ রোগের ওষুধের কাঁচামাল, দেশে উৎপাদিত হোম অ্যাপ্লায়েন্স, দেশীয়ভাবে তৈরি ও সংযোজিত ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, ৩০ ইঞ্চি পর্যন্ত মনিটর এবং স্মার্টফোন, মোবাইলের সিম কার্ড ও ই-সিম কার্ড, ইলেকট্রিক গাড়ি ও যন্ত্রাংশ, সার, বীজ, কীটনাশক ইত্যাদির দাম কমানোয় এবং ফ্রিল্যান্সার ও কন্টেন্ট ক্রিয়েটরদের ভ্যাট অব্যাহতি প্রদানসহ ফ্যামিলি ও কৃষক কার্ড কর্মসূচি প্রণয়ন করায় ব্যবসায়ী সমাজসহ সকল শ্রেণির মানুষের দৈনন্দিন জীবন-যাপনে এ বাজেট সুষম হয়েছে বলে মনে করে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টি। 

এ কারণে ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun