1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু মাদরাসা শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার শাহেদ-সেলিম-সাঈদ সাবেক ভূমিমন্ত্রী ও এমপি’র ফেসবুক পেজের এডমিন গ্রেফতার বিশ্ববাজারে তেলের দাম ৫ শতাংশের বেশি কমেছে দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী চায়না-সাউথ এশিয়া এক্সপোতে বিসিসিসিআই’র ২৩ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশের ইলেকট্রনিকস খাতে বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়া চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলার আসামি আবীরের মৃত্যুদণ্ড ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির নেতৃত্বে প্রথমবারের মতো বাংলাদেশ

পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযানে ফের মার্কিন হামলায় নিহত ১

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১৭ জুন, ২০২৬

পূর্ব প্রশান্ত মহাসাগরে মঙ্গলবার একটি নৌকায় ফের যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রাণঘাতী হামলায় একজন নিহত হয়েছেন। মার্কিন সামরিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। 

এটি মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ বলে জানায় মার্কিন বাহিনী।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মার্কিন কর্তৃপক্ষ জানায়, এটি ‘সাউদার্ন স্পিয়ার’ নামের সামরিক অভিযানের অংশ, যা গত সেপ্টেম্বর থেকে চলছে। 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র কার্যত লাতিন আমেরিকাভিত্তিক মাদক চক্রগুলোর বিরুদ্ধে একটি যুদ্ধে লিপ্ত রয়েছে।

মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম)  সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানায়, ‘গোয়েন্দা তথ্যে নিশ্চিত হওয়া গেছে যে জাহাজটি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক পাচার রুটে চলাচল করছিল এবং মাদক পাচার কার্যক্রমে জড়িত ছিল।’

হামলায় থাকা দুই ব্যক্তি জীবিত রয়েছেন বলেও জানানো হয়েছে। তাদের উদ্ধারে মার্কিন কোস্ট গার্ড অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে।

এএফপি’র হিসাব অনুযায়ী, ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে ‘সাউদার্ন স্পিয়ার’ হামলায় ২ শতাধিক মানুষ নিহত হয়েছেন।

আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, এই হামলাগুলো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল হতে পারে, কারণ এতে এমন বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয়েছে যারা যুক্তরাষ্ট্রের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun