1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতাকে ঘিরে শত শত মানুষের বিক্ষোভ  ইরান তাৎক্ষণিকভাবে হরমুজ প্রণালী খুলবে, যুক্তরাষ্ট্র অবিলম্বে অবরোধ প্রত্যাহার করবে: পাকিস্তানের প্রধানমন্ত্রী নেত্রকোণার কেন্দুয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচ শেষে যা জানা গেল যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের প্রধান বিষয়গুলো লালমনিরহাটে জাতীয় ফল মেলায় দেশি-বিদেশি ফলের সমারোহ বান্দরবানে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু মোবাইল ব্যাংকিং ভ্যালিডেশন না হলে বন্ধ থাকবে উপবৃত্তি সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ইরান তাৎক্ষণিকভাবে হরমুজ প্রণালী খুলবে, যুক্তরাষ্ট্র অবিলম্বে অবরোধ প্রত্যাহার করবে: পাকিস্তানের প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

পাকিস্তানের প্রধানমন্ত্রী  শেহবাজ শরিফ জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী ইরান ‘তাৎক্ষণিকভাবে’ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেবে এবং যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ ‘অবিলম্বে’ প্রত্যাহার করবে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে শেহবাজ শরিফ বলেন, সমঝোতা স্মারকটি ‘তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং প্রথম পদক্ষেপ হিসেবে ইসলামী প্রজাতন্ত্র ইরান সঙ্গে সঙ্গে হরমুজ প্রণালী খুলে দেবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র অবিলম্বে নৌ অবরোধ প্রত্যাহার করবে।’

তিনি আরও নিশ্চিত করেন, কাতারের সহায়তায় পাকিস্তান শুক্রবার সুইজারল্যান্ডে একটি অনুষ্ঠানের আয়োজন করবে। ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

শেহবাজ শরিফ জানান, ওই অনুষ্ঠানে এই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করা হবে এবং কারিগরি পর্যায়ের আলোচনা শুরু হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun