1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
কাতারে ট্যাক্সি ও লিমোজিন সেবায় বসছে নজরদারি ক্যামেরা, বাধ্যতামূলক হচ্ছে নতুন নিয়ম মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদেরসহ সাত নেতার রায় মঙ্গলবার সৌদির প্রধান তেল পাইপলাইনে ড্রোন হামলা: বিশ্ববাজারে চার শতাংশ সরবরাহের ঝুঁকি চাঁদপুরে ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকার শিক্ষা অনুদান প্রদান বাংলা কিউআর লেনদেনে অস্বাভাবিক উল্লম্ফন: ভুয়া পেমেন্টের মাধ্যমে জালিয়াতির অভিযোগ মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষে আহত অন্তত ২৫ জন ব্রিকস সম্মেলনের নৈশভোজে নিরামিষ মেনু নিয়ে ভারতে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে চার বছরেও শেষ হয়নি শাহ মখদুম বিমানবন্দরের ১০৭ কোটি টাকার আধুনিকায়ন প্রকল্প কাতার এয়ারওয়েজের বিশেষ ছাড়: সাশ্রয়ী মূল্যে মিলছে ইকোনমি ও বিজনেস ক্লাসের টিকিট আমদানি কমিয়ে দেশি কৃষিপণ্য উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

বেইজিংয়ে ৬০০ বছরের পুরোনো ‘টেম্পল অব হেভেনে’ ট্রাম্প–সি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

টেম্পল অব হেভেন—চীনের রাজধানী বেইজিংয়ের পুরোনো একটি মন্দির। এর বয়স ৬০০ বছর পেরিয়েছে। আজ বৃহস্পতিবার মন্দিরটি ঘুরে দেখেছেন চীন সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সঙ্গে ছিলেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

ইউনেসকো বেইজিংয়ের এই মন্দিরকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ১৪২০ সালের দিকে মন্দিরটি নির্মাণ করা হয়। তখন চীনে মিং সাম্রাজ্যের শেষের দিক। রাজকীয় বলিদান আর ভালো ফসলের জন্য প্রার্থনা করতে এই মন্দির ব্যবহার করা হতো। এর আগে ২০১৭ সালে ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার সময় বেইজিং সফরে এসে টেম্পল অব হেভেন ঘুরে দেখেছিলেন।

প্রায় ৯ বছর পর এখন ট্রাম্প আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে রাষ্ট্রীয় সফরে চীনে এসেছেন। আজ সকালে বেইজিংয়ের ঐতিহাসিক ‘গ্রেট হল অব দ্য পিপল’–এ চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এরপর দুই বিশ্বনেতা একসঙ্গে টেম্পল অব হেভেনে যান।

মন্দির প্রাঙ্গণে পৌঁছানোর পর সাংবাদিকেরা ট্রাম্পের কাছে জানতে চান, সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক কেমন হলো? বার্তা সংস্থা এপি জানিয়েছে, জবাবে মার্কিন প্রেসিডেন্ট ছোট্ট করে জবাব দেন, ‘দারুণ’।

তাইওয়ান নিয়ে দুজনের আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে ট্রাম্প কোনো জবাব দেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun