1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার : প্রতিমন্ত্রী টুকু ডেপুটি স্পিকারের সহযোগিতায় শিশুর হৃদরোগের সফল অস্ত্রোপচার জাতিসংঘের নেতৃত্বের দৌড়ে ৬ প্রার্থী ইমনের ব্যর্থতার ম্যাচে জয় দিয়ে শুরু লাহোরের

পঞ্চগড়ে সংস্কৃতির প্রসারে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন শুরু 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২১ জুন, ২০২৬

জেলার সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ ও গতিশীল করতে প্রতিমাসে একদিন নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে নিয়মিত সাংস্কৃতিক চর্চা কর্মসূচি শুরু করা হয়েছে। 

পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন গতকাল শনিবার (২০ জুন) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে এই কার্যক্রমের উদ্বোধন করেন। 

শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসনের আয়োজনে প্রতি মাসের তৃতীয় শনিবার এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে । অনুষ্ঠানে শিল্পকলা একাডেমিসহ জেলার নবীন ও প্রবীণ সংস্কৃতি কর্মী ও শিক্ষার্থীরা অংশ নেবেন।  

উদ্বোধনী আয়োজনে গান, নাচ ও আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন শিল্পকলা একাডেমির সদস্যরা। এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ইমাম রাজি টুলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, জেলা কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ সংস্কৃতি কর্মীরা উপস্থিত ছিলেন। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun