1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ঈশ্বরদীর ২ মেধাবী শিক্ষার্থী গ্লোবাল এটমিক কুইজ জিতে রাশিয়া যাচ্ছেন রাজশাহী প্রেসক্লাবকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জরুরি সভা, প্রকাশ্যে ক্ষমা না চাইলে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি বিনিয়োগকারীদের জন্য অনলাইনভিত্তিক ওয়ান-স্টপ সেবা চালুর উদ্যোগ জোরদার হচ্ছে : বাণিজ্যমন্ত্রী কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ১১ প্রকল্প বাস্তবায়ন করছে সরকার : মন্ত্রী জাতীয় সিভিল এভিয়েশন মাস্টারপ্ল্যান প্রণয়নের কার্যক্রম শুরু জাতীয় স্বার্থে পদ্মা ব্যারেজ প্রকল্প গুরুত্বপূর্ণ : পানি সম্পদ মন্ত্রী অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ বিআইপিএস পরিচালনা বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠনে বোর্ড সভা আহ্বানের সিদ্ধান্ত ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২০

রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২১ জুন, ২০২৬

জেলায় আজ ‘সবুজে সাজাই বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

আজ রোববার সকালে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. একরামুল রাহাত।

প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়ক সাংবাদিক মনসুর আহম্মেদের সভাপতিত্বে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. মামুনুর রশীদ মামুন, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা সনোজ বাহাদুর গুর্খা, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গামাটি সদর জোন- এর সহযোগিতায় ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ আয়োজিত এ কর্মসূচিতে পাঁচ  শতাধিক শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। 

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

আয়োজকরা জানান, প্রকৃতি ও জীবন ক্লাবের আয়োজনে এবার রাঙ্গামাটির ৪টি শিক্ষা প্রতিষ্ঠান এবং দু’টি উপজেলায় বৃক্ষ রোপণ কর্মসূচি পালনসহ শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun