1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
ভাঙ্গায় মাধ্যমিক ও মাদ্রাসা প্রধানদের সঙ্গে সাংসদ বাবুলের মতবিনিময় সভা অনুষ্ঠিত অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতাকে ঘিরে শত শত মানুষের বিক্ষোভ  ইরান তাৎক্ষণিকভাবে হরমুজ প্রণালী খুলবে, যুক্তরাষ্ট্র অবিলম্বে অবরোধ প্রত্যাহার করবে: পাকিস্তানের প্রধানমন্ত্রী নেত্রকোণার কেন্দুয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচ শেষে যা জানা গেল যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের প্রধান বিষয়গুলো লালমনিরহাটে জাতীয় ফল মেলায় দেশি-বিদেশি ফলের সমারোহ বান্দরবানে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু মোবাইল ব্যাংকিং ভ্যালিডেশন না হলে বন্ধ থাকবে উপবৃত্তি সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১৫ মে, ২০২৬

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ (শুক্রবার) সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। 

এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু স্থানে, খুলনা বরিশাল ও চট্টগামের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

সেই সঙ্গে রংপুর মংমনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। 

আজ সকালে ঢাকায় বাতাসের গতিবেগ ছিল দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কি.মি। এছাড়া ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।

গতকাল (বৃহস্পতিবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নিকলিতে ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ৫টা ১৬ মিনিটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun