1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
কর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও পাচারকৃত অর্থ ফেরালে রাজস্ব লক্ষ্যমাত্রা ছাড়াবে : ডা. শফিকুর রহমান ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গা পৌরসভার উন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরে সাড়ে ৮৩ কোটি টাকা বাজেট  ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৫৯২ মামলা বিরোধী দলের সদস্যরা ২০ কোটি টাকা বরাদ্দ পাবেন: মির্জা ফখরুল পাঁচ নদীর ভাঙনে কুড়িগ্রামবাসীর বিপর্যয় ঠেকাতে প্রয়োজন জরুরি বরাদ্দ  সাবেক এমপি আশিকা সুলতানা দ্বিতীয় দফায় রিমান্ডে গার্মেন্টস কর্মী রুবেল হত্যা : সাবেক এমপি নবী নেওয়াজ গ্রেফতার বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

সাবেক এমপি আশিকা সুলতানা দ্বিতীয় দফায় রিমান্ডে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২৯ জুন, ২০২৬

সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানার (৪৬) দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

তিন দিনের রিমান্ড শেষে আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে পুলিশ। 

এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য দ্বিতীয় দফায় তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। 

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ২৬ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম এ মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৯ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও নিষিদ্ধ সংগঠনের কতিপয় সদস্য পূর্বঘোষিত কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ অ্যাপেক্স ভবন সংলগ্ন বাটা শো-রুমের সামনে পাকা রাস্তার ওপর জমায়েত হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকা- করার উদ্দেশ্যে মিছিল করছিলেন। যার ফলে উপস্থিত জনগণের মধ্যে ভীতির সৃষ্টি হয়।

ঘটনার দিন মিরপুর মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun