1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
গুমকে মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ হিসেবে অভিহিত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নেপাল ও চীনে বন্যা: নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৭০০ জন মেসির চার গোল ও সুয়ারেজের নৈপুণ্যে মন্ট্রিলকে ৭-১ ব্যবধানে উড়িয়ে দিল মিয়ামি অশুভ শক্তি দমনে ব্যর্থ হলে দেশে পরিস্থিতি তৈরি হবে: ড. কামাল হোসেন রাজধানীর যানজট নিরসনে কারওয়ান বাজার স্থানান্তরসহ বড় উদ্যোগ প্রধানমন্ত্রীর গত ১৭ বছরে স্বাস্থ্য খাত অবহেলিত ছিল, মন্তব্য স্বাস্থ্যমন্ত্রীর মধ্যপ্রাচ্যে ফিরছেন মার্কিন কূটনীতিকেরা: ইরান নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের পিওকে ভারতের দখলে নেওয়ার ডাক দিলেন শুভেন্দু অধিকারী শহীদ ও গুম হওয়া পরিবারের পাশে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান নেপালে বন্যা ও ভূমিধসের মুখে পড়ে যেভাবে রক্ষা পেলেন অপু বিশ্বাস

প্রেক্ষাপট: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনের প্রেস উইং জানিয়েছে, গত ২৮ আগস্ট শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে তিনি নিজের পরিচয়পত্র পেশ করেন।

আইরিন খান দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০২০ সাল থেকে তিনি মতামত ও মতপ্রকাশের স্বাধীনতার অধিকার সুরক্ষা ও প্রসারবিষয়ক জাতিসংঘের স্পেশাল র‍্যাপোর্টিয়ার হিসেবে কাজ করেছেন। এর আগে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তিনি ছিলেন সংস্থাটির ইতিহাসে প্রথম নারী মহাসচিব।

এছাড়া ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশনের (আইডিএলও) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে (ইউএনএইচসিআর) ২১ বছর দীর্ঘ কর্মজীবনে তিনি ভারতে চিফ অব মিশন এবং ডিভিশন অব ইন্টারন্যাশনাল প্রটেকশনের উপপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। মানবাধিকার ও শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে তিনি মর্যাদাপূর্ণ সিডনি পিস প্রাইজে ভূষিত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun