1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম
জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান, ৪৬ বোতল এসকাফসহ যুবক আটক ‎‎‎ধামরাইয়ে পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার সাভারে মেডিকেল অফিসারের বিরুদ্ধে মানববন্ধন‎‎ ‎ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার ধামরাইয়ে সমাবেশ ও র‍্যালি‎ সাত দিনের মধ্যে পোশাকশিল্পের মজুরি বোর্ডের গেজেট: শ্রমমন্ত্রী পিংক সাইকেল চালিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কিশোরীদের উৎসাহ দিলেন গাজীপুরের ডিসি গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট বিদেশে কর্মসংস্থানে আস্থার সংকট কাটাতে কাজ করছে আনসার-ভিডিপি দামুড়হুদায় নারী সংক্রান্ত বিরোধে একজনকে কুপিয়ে জখম, ঘটনাস্থলে এএসপি-ওসি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: স্পিন সামলানোর প্রস্তুতিতে বাংলাদেশ

‘এপেস্টিনের নথিতে থাকা ট্রাম্প সম্পর্কিত তথ্য গোপন করা হচ্ছে’এএফপি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

জেফ্রি এপেস্টিন কেলেঙ্কারি তদন্তকারী কংগ্রেসীয় একটি কমিটিতে শীর্ষ ডেমোক্র্যাট সদস্য বৃহস্পতিবার হোয়াইট হাউসের বিরুদ্ধে অভিযোগ করেছেন, প্রয়াত যৌন অপরাধীর নথিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে থাকা তথ্য গোপন করা হচ্ছে।

রিপাবলিকান-নিয়ন্ত্রিত ওই কমিটির শীর্ষ ডেমোক্র্যাট প্রতিনিধি রবার্ট গার্সিয়া বলেন, ‘বিচার বিভাগ হোয়াইট হাউসের গোপনীয়তা রক্ষার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।’ কমিটিটি সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তার স্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে নিয়ে প্রশ্ন তুলছিল।

তিনি বলেন, ‘দেশজুড়ে বেঁচে থাকা ভুক্তভোগীদের পক্ষ থেকে যে প্রশ্নগুলো উঠছে, তার জবাব দিতে প্রেসিডেন্ট ট্রাম্পকে আমাদের কমিটির সামনে হাজির করা হোক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun