1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখেও ইরানের আন্তর্জাতিক ফ্লাইট সচল সীমা অতিক্রম করেছেন নেতানিয়াহু, কড়া বার্তা কাতারের প্রধানমন্ত্রীর মিরপুরে হকার উচ্ছেদ নিয়ে সংঘাত সালমান মুক্তাদিরের স্টুডিওর চুক্তিপত্র ও নেপথ্যের নানা সমীকরণ রাউজানে পুলিশের সঙ্গে ডাকাত দলের গোলাগুলি, আহত অনেকে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কৃষক কার্ডের পাইলট কার্যক্রম পরিকল্পিত আবাসন ও আধুনিক নাগরিক সুবিধার নতুন ঠিকানা মধু ওয়ানডে ক্রিকেটে প্রথমবার এক ম্যাচে পাঁচ সেঞ্চুরির বিশ্বরেকর্ড অক্টোবর থেকেই আন্তর্জাতিক ফ্লাইটের অপেক্ষায় কক্সবাজার বিমানবন্দর কাতারে সামরিক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড গঠন করলেন আমির

ধর্ষণ মামলায় বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা কারাগারে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

বরিশাল অফিস

বিয়ের প্রলোভন দেখিয়ে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) এক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বরিশাল মেট্রোপলিটন আদালতের বিচারক মিরাজুল ইসলাম রাসেল বিসিসির ওই কর্মকর্তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ওই কর্মকর্তার নাম মো. শহিদুল ইসলাম উজ্জল। তিনি বিসিসির কর ধার্য শাখার এ্যাসেসর।
তিনি বরিশাল সদর উপজেলার রায়াপুরা এলাকার বাসিন্দা মো. শাহজাহান খানের ছেলে।

এর আগে বুধবার রাতে মো. শহিদুল ইসলাম উজ্জলকে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে কাউনিয়া থানার পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি বলেন, মো. শহিদুল ইসলাম উজ্জলের বিরুদ্ধে এক নারী মামলা করেছেন।
তিনি সম্পর্কে তার বন্ধুর স্ত্রী।

ওসি বলেন, মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, স্বামীর বন্ধু হিসেবে পরিচয়ের সুবাদে তাদের সঙ্গে ফোনে কথা হতো। এক পর্যায়ে তাকে প্রেমের প্রস্তাব দেয়। এতে রাজি না হলে তাকে বিয়ের প্রস্তাব দেয়।
বিয়ের প্রলোভনে বিভিন্ন সময় শারীরিক সম্পর্ক করে। সর্বশেষ গত ৩০ জানুয়ারি নগরীর কাউনিয়া প্রধান গলিতে ওই নারীর ভাড়াটিয়া বাসায় গিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে ভিডিও ধারণ করে। পরে বিয়ের প্রস্তাব দিলে তাকে ভয়ভীতি প্রদর্শনসহ হুমকি দেয়।

কাউনিয়ার থানার জিআরও শফিকুল ইসলাম বলেন, ধর্ষণ মামলার আসামি হিসেবে শহিদুল ইসলাম উজ্জলকে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক মিরাজুল ইসলাম রাসেল তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun