1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
‎গাজীপুর  কাশিমপুরে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু জীবননগর সীমান্তে নেশাজাতীয় সিরাপ ও গাঁজা জব্দ টেকসই কৃষি উন্নয়নে এলএসটিডি প্রকল্প: কক্সবাজারের রামুতে ৬৬ কৃষকের মাঝে আধুনিক কৃষি উপকরণ বিতরণ। বিআইডব্লিউটিএ এর আব্দুর রহিমের বিরুদ্ধে সরকারী অর্থ আত্মসাৎ দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ চুয়াডাঙ্গার পুলিশ সুপার ও জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে হিজলগাড়ী প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ জীবননগরের উথলীতে বিএনপির মতবিনিময় সভা গাজীপুরে হোটেলকর্মীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ নারীরা স্বাবলম্বী হলে সমাজ ও দেশ এগিয়ে যাবে : ডিসি ফরিদা জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি জীবননগরে ট্রান্সফরমার চুরি মামলার রহস্য উদঘাটন; আন্তঃজেলা চোরচক্রের ০৬(ছয়) সদস্য গ্রেফতার|| বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে নিখোঁজের একদিন পর মুমূর্ষু অবস্থায় ব্যবসায়ী উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় নিখোঁজের একদিন পর ফরিদুল আলম (৩৫) নামের এক ব্যবসায়ীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে বস্তাবন্দি অবস্থায় পৌরশহরের চিরিঙ্গাস্থ মাতামুহুরী সেতুর নিচ থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।

ভুক্তভোগী ফরিদুল চকরিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের নামার চিরিংগা মিয়াজি পাড়ার মৃত মোস্তাক আহমদের ছেলে।

পরিবার সূত্র জানায়, গতকাল বুধবার বিকেল চারটার দিকে ফরিদুল আলম চকরিয়া পৌরসভার বায়তুশ শরফ রোড থেকে নিখোঁজ হন।
খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পাওয়ায় চকরিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন ভুক্তভোগীর স্ত্রী।

এদিকে খবর পেয়ে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেসসচিব ছফওয়ানুল করিম বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশে কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার হয় চকরিয়া বায়তুশ শরফ রোড হতে অপহৃত ব্যবসায়ী ফরিদুল আলম।’

পরিবার সূত্র জানায়, ফরিদুল আলমের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন উদ্ধারকারী পুলিশ কর্মকর্তারা।
তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ব্যবসায়ী ফরিদকে দ্রুত উদ্ধারের বিষয়টি দেখভাল করেছেন। আমরাও দ্রুত পদক্ষেপ নিয়ে তাকে উদ্ধারে সক্ষম হই। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun