1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

জাতির উদ্দেশে প্রথম ভিডিও বার্তায় যা বললেন ইরানি প্রেসিডেন্ট

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ১ মার্চ, ২০২৬

অনলাইন ডেস্ক
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে একটি ধারণকৃত ভিডিও বার্তায় উপস্থিত হয়েছেন বলে রবিবার সন্ধ্যায় জানিয়েছে বিবিসি।

তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন এবং জানান যে অন্তর্র্বতী নেতৃত্ব পরিষদ তাদের কাজ শুরু করেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন না হওয়া পর্যন্ত শূন্যতা এড়াতে যে তিন সদস্যের অন্তর্র্বতী কমিটি দায়িত্ব নিয়েছে, পেজেশকিয়ান নিজেও তার সদস্য। জানা গেছে, তিনি বিচার বিভাগের প্রধান মোহসেনি এজেহেই এবং আয়াতুল্লাহ আলিরেজা আরাফির সঙ্গে কাজ করছেন।

পেজেশকিয়ান আরো বলেন, দেশের সশস্ত্র বাহিনী শত্রুদের ‘হতাশ’ করবে এবং তারা বর্তমানে ‘শত্রুর ঘাঁটিগুলো গুঁড়িয়ে দিচ্ছে’।

জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার আধা ঘণ্টা আগে তিনি এক্সে দেওয়া এক পোস্টে বলেন, সাম্প্রতিক হামলা ‘ইসলামী প্রজাতন্ত্রের সরকারের দায়িত্ব ও কর্তব্য পালনের দৃঢ় সংকল্পকে ব্যাহত করবে না।’

তিনি আরো বলেন, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর ‘শোক’ মানুষের মনে ‘দীর্ঘ সময়’ ধরে থেকে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun