1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
চাঁদপুরে ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকার শিক্ষা অনুদান প্রদান বাংলা কিউআর লেনদেনে অস্বাভাবিক উল্লম্ফন: ভুয়া পেমেন্টের মাধ্যমে জালিয়াতির অভিযোগ মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষে আহত অন্তত ২৫ জন ব্রিকস সম্মেলনের নৈশভোজে নিরামিষ মেনু নিয়ে ভারতে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে চার বছরেও শেষ হয়নি শাহ মখদুম বিমানবন্দরের ১০৭ কোটি টাকার আধুনিকায়ন প্রকল্প কাতার এয়ারওয়েজের বিশেষ ছাড়: সাশ্রয়ী মূল্যে মিলছে ইকোনমি ও বিজনেস ক্লাসের টিকিট আমদানি কমিয়ে দেশি কৃষিপণ্য উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: নতুন রাজনীতি নাকি পুরোনো রাবণের শাসন? কুষ্টিয়ার দৌলতপুরে পারিবারিক বিরোধে ভাই নিহত: এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত: ছয় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল স্বাভাবিক

কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় বিমানে আগুন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ১১ মে, ২০২৬

নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় তুর্কি এয়ারলাইন্সের একটি বিমানে আগুন লেগে যায়। এ সময় বিমানটিতে ২৭৭ জন যাত্রী ও ১১ জন ক্রু সদস্য ছিল। তবে সোমবারের এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র জ্ঞানেন্দ্র ভুল জানান, ইস্তাম্বুল থেকে আসা ফ্লাইটটির ডান দিকের ল্যান্ডিং গিয়ারে স্ফুলিঙ্গ (স্পার্ক) সৃষ্টি হওয়ার পরই বিমানে আগুন ধরে যায়।

তিনি বলেন, ‘বিমানের সবাই নিরাপদে আছেন। উদ্ধার অভিযান শেষ হয়েছে। আমরা এখন দুর্ঘটনার কারণ তদন্ত করছি।’

ঘটনার কারণে বিমানবন্দরের একমাত্র রানওয়ে প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। পরে তা আবার চালু করা হয়।

হিমালয়ঘেরা এই দেশটিতে বিশ্বের সবচেয়ে দুর্গম ও ঝুঁকিপূর্ণ রানওয়ে রয়েছে। এখানে বরফে ঢাকা পর্বতশৃঙ্গ ও ভূখণ্ড থাকায় বিমান চালানোটা অভিজ্ঞ পাইলটদের জন্যও একটি বড় চ্যালেঞ্জ।

দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে একাধিক বিমান দুর্ঘটনা ঘটায়, ইউরোপীয় ইউনিয়ন নেপালের সব এয়ারলাইন্সকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করে।

এরপর, গত বছর নেপালের সরকারি কর্মকর্তারা নতুন রাডার ও আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা নেয়।

২০১৫ সালে ২২৪ জন যাত্রীসহ একটি তুর্কি এয়ারলাইন্সের উড়োজাহাজ কাঠমান্ডুর রানওয়ে থেকে ছিটকে পড়ে।

ওই দুর্ঘটনায় যাত্রীদের কেউ হতাহত না হলেও, রানওয়ে চার দিন বন্ধ থাকে এবং এর ফলে বহু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun