1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

২৬ মে দাঁত ও স্বাস্থ্য পরীক্ষা করাবেন ট্রাম্প

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২৬ মে বার্ষিক দাঁত ও স্বাস্থ্য পরীক্ষা করাবেন। সোমবার হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে প্রেসিডেন্টের নিয়মিত প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার অংশ হিসেবে এ দাঁত ও স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আগামী মাসে ৮০ বছরে পা দিতে যাওয়া রিপাবলিকান এই ধনকুবের প্রায়ই সংবাদমাধ্যমকে বলে থাকেন যে তিনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন। 

অনেক সময় কোনো প্রশ্ন ছাড়াই তিনি এ কথা বলেন।

গত অক্টোবরে ট্রাম্প ২০২৫ সালের দ্বিতীয় বড় স্বাস্থ্য পরীক্ষা করান। 

পরে তিনি জানান, ওই সময় হাসপাতালে করা এমআরআই পরীক্ষায় তার হৃদরোগ সংক্রান্ত  কোনো জটিলতা পাওয়া যায়নি।

গত এপ্রিলেও ট্রাম্প নিয়মিত ছয় মাস অন্তর স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন।

ক্ষমতায় ফেরার পর থেকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া ট্রাম্পের ডান হাতে প্রায়ই কালশিটে দাগ দেখা গেছে। কখনো কখনো তা মেকআপ দিয়ে ঢেকে রাখা হয়।

হোয়াইট হাউস জানায়, হৃদরোগ প্রতিরোধে স্বাস্থ্য স্বাভাবিক রাখায় তিনি যে অ্যাসপিরিন সেবন করেন, তার কারণেই ওই দাগ হয়েছে।

গত গ্রীষ্মে ট্রাম্পের পায়ে ফোলাভাব দেখা দেওয়ার পর তাকে পরীক্ষা করা হয়েছিল বলেও প্রশাসন জানায়।

পরে তার দীর্ঘমেয়াদি শিরাজনিত অকার্যকারিতা রোগ ধরা পড়ে। এটি এমন একটি অবস্থা, যেখানে শিরার ভালভ ঠিকমতো কাজ না করায় রক্ত জমে যায়। ফলে পায়ে ফোলা, খিঁচুনি ও ত্বকের পরিবর্তন দেখা দেয়।

ওষুধ বা নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun