1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

‘প্রধানমন্ত্রীর কাছে যাব’, ‘কন্ট্রাক্ট ম্যারেজে’র সেন্সর বাতিলে নির্মাতার হুমকি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

ঢালিউড সিনেমা ‘কন্ট্রাক্ট ম্যারেজে’র সেন্সর সনদ বাতিল করা হয়েছে। একজন অভিনেত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কর্তৃপক্ষ।  ‘কন্ট্রাক্ট ম্যারেজ’র সেন্সর সনদ বাতিলের বিষয়টি নিশ্চিত করেন বিএফডিসি ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি। 

তিনি জানান, অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তার ভাষ্য, শুরুতে প্রজেক্টটি নিয়ে কোনো অভিযোগ না থাকায় সেন্সর ছাড়পত্র দেওয়া হয়েছিল। পরে জেবা জান্নাত অভিযোগ করেন, তাকে নাটকের কথা বলে কাজ করানো হলেও পরবর্তীতে সেটি সিনেমা হিসেবে মুক্তির পরিকল্পনা করা হয়। পাশাপাশি চলচ্চিত্র হিসেবে তার সঙ্গে কোনো আনুষ্ঠানিক চুক্তিও হয়নি বলে দাবি করেন তিনি। এরপরই সিনেমাটির মুক্তির অনুমতি বাতিল করা হয়।

এদিকে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর সনদ বাতিলের ঘটনায় অবশেষে মুখ খুলেছেন এর নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর। বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করে আইনিভাবে লড়াই করার কথাও জানিয়েছেন তিনি।

সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় হাসান জাহাঙ্গীর বলেন, ‘আমি এখনও অফিসিয়াল কোনো কিছু পাইনি। তাই এ নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। যদি বিষয়টি হয়ে থাকে, আমি আইনিভাবে মোকাবিলা করব। আমার এই সিনেমায় অলরেডি তিন কোটি টাকার উপরে খরচ হয়ে গেছে। এখন সিনেমা মুক্তির একদিন আগে যদি এরকম হয়, তাহলে প্রধানমন্ত্রীর কাছে যাব।’

অন্যদিকে সিনেমাটিতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক অডিও বার্তায় তিনিও বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

মৌসুমীর দাবি, যুক্তরাষ্ট্রে একটি মেয়ের সংগ্রামের গল্প নিয়ে ছোট পরিসরের নাটক নির্মাণের কথা ছিল। 

পরে নির্মাতা হাসান জাহাঙ্গীরের অনুরোধে টেলিফিল্ম হিসেবে কাজটি করতে রাজি হন তিনি। তবে সম্প্রতি এটি সিনেমা হিসেবে মুক্তির খবর শুনে বিস্মিত হয়েছেন বলে জানান অভিনেত্রী।

এছাড়া জেবা জান্নাতও অভিযোগ করেন, নাটকের কথা বলে তাকে কাজ করানো হয়েছিল। 

শুটিং চলাকালে বিভিন্ন জটিলতার মুখে পড়ে পরে জানতে পারেন এটি সিনেমা হিসেবে মুক্তির প্রস্তুতি চলছে। এরপর থেকেই বিষয়টি নিয়ে আপত্তি জানান তিনি।

‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, হাসান জাহাঙ্গীর ও জেবা জান্নাত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun