1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
জীবননগরে ট্রান্সফরমার চুরি মামলার রহস্য উদঘাটন; আন্তঃজেলা চোরচক্রের ০৬(ছয়) সদস্য গ্রেফতার|| বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান ‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট

ইউক্রেনে জাতিসংঘের ত্রাণবাহী বহরে রাশিয়ার ড্রোন হামলা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১৫ মে, ২০২৬

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে জাতিসংঘের একটি ত্রাণবাহী গাড়িবহর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (১৪ মে) প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সাধারণ মানুষের মধ্যে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে যাওয়ার সময় জাতিসংঘের একটি গাড়ি হামলার শিকার হয়। পরে ত্রাণ কার্যক্রম চলাকালে আরেকটি গাড়িকে লক্ষ্য করেও দ্বিতীয় দফায় ড্রোন হামলা চালানো হয় বলে জানিয়েছে জাতিসংঘ ও স্থানীয় সূত্র।

এদিকে বুধবার (১৩ মে) থেকে ইউক্রেনজুড়ে শুরু হওয়া ব্যাপক রুশ আকাশ হামলায় গত দুই দিনে অন্তত ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রাজধানী কিয়েভে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলার পর ভবনটি ধসে পড়ে। এখন পর্যন্ত সেখানে অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন।

উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে জীবিতদের খুঁজে বের করতে অভিযান চালিয়ে যাচ্ছেন। ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, যুদ্ধ শুরুর পর থেকে এটি আকাশপথে অন্যতম ভয়াবহ হামলা। গত ৪৮ ঘণ্টায় রাজধানী কিয়েভসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী। এতে বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun