1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন

পশ্চিমবঙ্গে শুরু ‘বুলডোজার অভিযান’

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১৫ মে, ২০২৬

পশ্চিমবঙ্গে নতুন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকারের অধীনে শুরু হয়েছে কথিত ‘বুলডোজার অভিযান’। রাজধানী কলকাতার তপসিয়া এলাকায় একটি অবৈধ চামড়া কারখানা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে শুভেন্দু প্রশাসন। ঘটনার কয়েক ঘণ্টা আগে ওই ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইজন নিহত হন এবং আরও কয়েকজন গুরুতর আহত হন। পরে কারখানার মালিকসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, বহুতল ভবনটি অবৈধভাবে নির্মিত হয়েছিল এবং সেখানে অগ্নিনির্বাপণের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এরপরই তিনি অবৈধ কাঠামো ভেঙে ফেলার নির্দেশ দেন।

পুলিশের উপস্থিতিতে ভবনটি খালি করে দ্রুত ভাঙার কাজ শুরু করে কলকাতা পৌরসভা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রাজ্যের পৌরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, যেসব ভবনের ফায়ার লাইসেন্স বা এনওসি নেই, তাদের প্রথমে নোটিশ দিয়ে সংশোধনের সুযোগ দেওয়া হবে। তবে নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে যোগী আদিত্যনাথ পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে ‘বুলডোজার নীতি’ চালুর হুঁশিয়ারি দিয়েছিলেন। আর সেই হুঁশিয়ারি শতভাগ সত্যি করলেন রাজ্যের নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন সরকার বলছে, রাজ্যের কোথাও অবৈধ নির্মাণ ও ঝুঁকিপূর্ণ কারখানার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে। প্রয়োজনে বিদ্যুৎ ও পানির সংযোগও বিচ্ছিন্ন করা হবে।

তবে বিরোধী দলগুলো এই দ্রুত ভাঙার সিদ্ধান্তের সমালোচনা করেছে। তাদের দাবি, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে পরিচালিত এ অভিযান ‘অসাংবিধানিক’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun